দেশীয় রাজনীতিতে চিনা প্রভাব ঠেকাতে আইন পাশ তাইওয়ানের

দেশীয় রাজনীতিতে চিনা প্রভাব ঠেকাতে আইন পাশ তাইওয়ানের

চিনের সাথে তাইওয়ানের সংঘাত ক্রমেই চরমে উঠছে। এবার দেশীয় রাজনীতিতে চিনা প্রভাব ঠেকাতে মঙ্গলবার নয়া আইন পাস তাইওয়ানের সংসদে। ১১ই জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের আগে বেইজিংয়ের সাথে তীব্র দ্বন্দ্বের আবহে তাইওয়ানের সংসদে পাস হলো এই নতুন অনুপ্রবেশ বিরোধী আইন।

দেশীয় রাজনীতিতে চিনা প্রভাব ঠেকাতে আইন পাশ তাইওয়ানের

নয়া এই আইনের মাধ্যমে রাজনীতিবিদ থেকে শুরু করে গণমাধ্যম গুলিতে অবৈধ অর্থায়নের প্রচেষ্টাতেও খানিক রাশ টানা যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। পাশাপাশি দীর্ঘদিন থেকেই চিনের দ্বারা তাইওয়ানের রাজনীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রচেষ্টার বিরুদ্ধে এটাকে আংশিক সাফল্য বলেই দেখছে তাইওয়ানের রাজনৈতিক মহল।

সূত্রের খবর, তাইওয়ানের রাষ্ট্রপতি তসই ইং-ওয়েন ২০১৬ সালে আনুষ্ঠানিক ভাবে এই দ্বীপ রাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর থেকেই চিন তার উপর একাধিক বিষয়ে ক্রমাগত চাপ বাড়িয়েই যাচ্ছিল।

বিলটি পাস হওয়ার পরে ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির বা ডিপিপির সাংসদ চেন ওউ-পো সংসদে বলেছেন, "চীনের উত্থান সকল দেশকে হুমকির মুখে ফেলেছে এবং তাইওয়ানও তারপর থেকে সবচেয়ে বড় হুমকির সম্মুখীন হয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+