ভারতে খুব অত্যাচার করবে, বেশিদিন বাঁচব না! মার্কিন আদালতে 'কুমীরের কান্না' মুম্বই হামলার চক্রী রানার
Tahawwur Hussain Rana: ভারতে প্রত্যাবর্তনের উপর স্থগিতাদেশ চেয়ে ফের মার্কিন আদালতের দ্বারস্থ তাহাউর রানা। ইতিমধ্যে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউরকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী মার্কিন আদালতও এই বিষয়ে আগেই ছাড়পত্র দিয়েছে। এর মধ্যেই নয়া ফন্দি তাহাউরের।
তাঁর দাবি, ভারতে হাতে তুলে দেওয়া হলে নাকি অত্যাচার করা হবে। এমনকী বেশিদিনে বেঁচে থাকা মুশকিল হবে বলেও দাবি। মামলার কপি ভারতীয় সংবাদমাধ্যমের হাতে এসেছে (Tahawwur Hussain Rana)। যেখানে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ডের আরও দাবি, পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম হওয়ার কারণেই ভারতের মাটিতে নির্যাতনের স্বীকার হতে হবে। এই বিষয় ২০২৩ সালে হিউম্যান রাইটাসের একটি রিপোর্টকেও হাতিয়ার করেছেন।

রানার দাবি, হিউম্যান রাইটস ওয়াচ ২০২৩ এর একটি রিপোর্টে বলা হয়েছে সে দেশের ক্ষমতায় থাকা বিজেপি সরকার নাকি সংখ্যালঘুদের বৈষম্যমূলক আচরণ করে। শুধু তাই নয়, তাঁর শারীরিক অবস্থা মোটেই ভালো নয় সে বিষয়টিও আবেদনে উল্লেখ করেছেন রানা। আর এই সমস্ত কার্যত হাস্যকর যুক্তি দেখিয়ে ভারতের প্রত্যাবর্তনের উপর ইমার্জেন্সি স্টে দাবি করে মার্কিন আদালতে এহেন মামলা।
এই বিষয়ে যদিও তা গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে রানাকে হাতে পেতে ইতিমধ্যে ভারতের তরফে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নয়া এই আবেদনে সেই প্রক্রিয়ায় কোনও বাধা আসে কিনা সেদিকেই কড়া নজর ভারতের তরফে রাখা হচ্ছে বলে দাবি।
Tahawwur Hussain Rana: কে এই রানা?
মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির খুবই কাছের বন্ধু এই রানা। তাঁকে হাতে পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে ভারতে। মুম্বই হামলার অন্যতম চক্রী সে। পাকিস্তান থেকে ভারতে আসা ১০ লস্কর-ই-তইবা জঙ্গিরা যেভাবে মুম্বইয়ে হামলার ছক কষেছিল তাতে বড় ভূমিকা এই রানার ছিল বলে দাবি। নানা ভাবে সে সাহায্য করে জঙ্গিদের। দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে ভারত এবং আমেরিকার।
সেই চুক্তি অনুজায়ী আমেরিকাকে ভারত আমেরিকাকে আবেদন জানালে মুম্বই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। এরপর দীর্ঘ সময় ধরে চলে আইনি জটিলতা।
সম্প্রতি মার্কিন আদালতে বড় কুটনৈতিক জয় পেয়েছে ভারত। রানার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সায় দেয় সে দেশের আদালত। এমনকী সম্প্রতি মোদীর মার্কিন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দেয়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications