Bangladesh: সাঁড়াশি চাপে ইউনূস, উপদেষ্টা নাহিদের ইস্তফা; ছাত্রদের নতুন দল চ্যালেঞ্জ ছুড়বে সরকারকেই!
Bangladesh: প্রবল ডামাডোল বাংলাদেশে। অন্তবর্তী সরকারে নাটকের অভাব নেই। সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের উপর এবার ক্ষুব্ধ তারই সরকারের অপর উপদেষ্টা। রেগে গিয়ে উপদেষ্টার পদ থেকেই ইস্তফা নাহিদ ইসলামের। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন এই নাহিদ। ইউনূসের বিরুদ্ধেও এবার ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
নাহিদের মতে, শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময়কালের উপর নির্ভর করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়া হয়েছিল। কিন্তু কোনও রাজনৈতিক দলের ভিত্তিতে গঠিত হয়নি। আর তাই দেশের মানুষের স্বার্থের সঙ্গে খাপ খাচ্ছে না সরকারের আদর্শ। যে কারণে এবার বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণাও করেছেন নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি শুক্রবারই ঘোষণা করা হতে পারে নতুন দলের নাম।

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম। যদিও ছাত্র আন্দোলন ক্রমেই সরকারকে উৎখাতের আন্দোলনে পরিণত হয়েছিল। নাহিদ জানান, নতুন রাজনৈতিক দলের নতুন দিশা নিয়ে আসবে। ঢাকায় সংসদ ভবনের দক্ষিণে অবস্থিত মানিক মিঞা অ্যাভিনিউতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তাঁর গড়া দল পথচলা শুরু করবে বলে জানান নাহিদ।
ছাত্র সংগঠন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শারমিন বলেন, "বাংলাদেশে গত ২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। তা মাথায় রেখেই নতুন রাজনৈতিক দল গড়ার উদ্যোগ নিয়েছেন ছাত্ররা। ইউনূস জামাত বা বিএনপির প্রতিনিধিত্ব করেন না। ইউনূস-সহ বাকি উপদেষ্টারা গণঅভ্যুত্থানের কারণে সরকার গঠন করেছেন। কোনও রাজনৈতিক দলের আদর্শের উপর ভিত্তি করে তাদের সরকার গঠিত হয়নি।"
ঢাকা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইউনূসের সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানাতেই তৈরি করা হচ্ছে নতুন রাজনৈতিক দল। উপদেষ্টা পদে পদত্যাগের পর নাহিদ বলেন, দেশে বর্তমানে যা পরিস্থিতি তাতে ছাত্রদের মাঝেই ফিরতে চান তিনি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দলের উত্থান জরুরি। গণআন্দোলনের ধারা বজায় রাখতেই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানান নাহিদ।
কার্যত একই সুরে কথা বলেন সামান্ত শারমিনও। তাঁর মতে, ছাত্ররা বুঝতে পেরেছে দেশের রাজনৈতিক দলগুলির আদর্শের সঙ্গে দেশবাসীর আদর্শ মেলে না। য পরিকাঠামো রয়েছে তাতে করে বাংলাদেশ কখনই আধুনিক দেশ হতে পারবে না বলে মনে করেন ছাত্ররা। নতুন দলের মাধ্যমে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শারমিনের।












Click it and Unblock the Notifications