ইটানগরের ভারত-চিন সীমান্তের কাছে তিব্বতে প্রবল ভূমিকম্প

তিব্বতে প্রবল ভূমিকম্প। স্থানীয় সময় ভোর ৪ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকল্পের পরিমাপ ছিল ৬.৯। ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ৩৩০ কিমি দূরে।

তিব্বতে প্রবল ভূমিকম্প। স্থানীয় সময় ভোর ৪ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকল্পের পরিমাপ ছিল ৬.৯। ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ৩৩০ কিমি দূরে।

 ইটানগরের ভারত-চিন সীমান্তের কাছে তিব্বতে প্রবল ভূমিকম্প

দক্ষিণ চিনের জিজাং প্রদেশে প্রবল ভূমিকম্প। । চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের পরিমাপ অনুযায়ী ভূমিকম্পের পরিমাপ ছিল ৬.৯।

যদিও ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের পরিমাপ ৬.৪।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারত-চিন সীমান্তের সবচেয়ে কাছের ভারতীয় শহর থেকে ১৫০ কিমি দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নিচে ছিল কেন্দ্রস্থল।

এই ভূমিকম্পে সেরকম কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, চিনের জনবিরল স্থানে ভূমিকম্পটি হয়েছে।

চিনের সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, কিছু ক্ষয়ক্ষতির খবর দিয়েছে। তারা জানিয়েছে, ভূমিকম্পের ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। বাড়িঘরের কিছু ক্ষতি হয়েছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল চিনেরই ইংচি শহর।

প্রবল ভূমিকম্পের পরেই বেজিং-এর স্থানীয় সময় সকাল ৮.৩১-এ অল্প মাত্রার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার পরিমাপ ছিল ৫।

জানা গিয়েছে এই ভূমিকম্পের উৎসস্থলও একই ছিল। তবে তা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ কিমি নিচে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্রটির অবস্থান অ্যালং থেকে ১৮৫ কিমি, পাসিঘাট থেকে ২০০ কিমি, তেজু থেকে ২৪৪ কিমি এবং অরুণাচল প্রদেশের ইটানগর থেকে ৩৩০ কিমি দূরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+