Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৪০ কোটি ভারতীয় আমার আরাধ্য! আমিরশাহীতে দাঁড়িয়ে রামলালাকে স্মরণ মোদীর

PM Modi in Abu Dhabi: কোটি কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণ হল। সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে দীর্ঘ বছরের বন্ধুত্ব রয়েছে। নয়া মন্দির মানব ইতিহাসে একটি নতুন সোনালী অধ্যায়ের সূচনা করল বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুধু তাই নয়, এই মন্দির ভারত এবং আরব আমিরশাহীর প্রেমের প্রতীক বলেও মন্তব্য করলেন তিনি। পাশাপাশি বিশাল এই মন্দির নির্মাণে সাহায্য করার জন্য প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী (PM Modi in Abu Dhabi)।

PM Modi in Abu Dhabi:

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের মুখে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে রামলালার কথাও উঠে আসেন। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকমাস আগেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়েছে। ঘর পেয়েছেন রামলালা। আর এরপরেই আবুধাবীতে এই মন্দিরের উদ্বোধনে সাক্ষী হওয়া আমার কাছে অনেক বড় পাওয়া বলে মন্তব্য করেন তিনি।

তবে আমি ভারত মাতার পুজারি হিসাবেই গর্ব অনুভব করি। পরমাত্মা আমাকে যেটুকু সময় দিয়েছেন এবং যেটুকু শরীর দিয়েছেন। তার প্রতিটি কণা শুধুমাত্র ভারত মাতার জন্যে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ১৪০ কোটি দেশবাসী তাঁর কাছে আরাধ্য দেব বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি বিশাল এই মন্দির নির্মাণে আরব আমিরশাহী সরকারের অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বিশাল এই মন্দির নির্মাণে অনেকের কৃতিত্ব রয়েছে। সে দেশের সরকার নানা ভাবে সাহায্য করেছে।

তবে এতদিন UAE বুর্জ খালিফা, ফিউচার মিউজিয়াম, শেখ জায়েদ মন্দির এবং হাইটেক বিল্ডিংয়ের নামে চেনা যেত, কিন্তু এখন থেকে এই পরিচয়ের পাশাপাশি আরও একটি সাংস্কৃতিক অধ্যায় যুক্ত হয়ে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আগামিদিনে এই মন্দির দর্শন করতে বহু মানুষ আসবেন। তাতে UAE তে মানুষের আসার সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। এবং People To People Connect বাড়বে বলেও মন্তব্য করেছেন নমো। অন্যদিকে সে দেশে ভারতীয় শ্রমিকদের জন্য বিশেষ হাসপাতাল তৈরি হবে বলেও জানান তিনি।

বলে রাখা প্রয়োজন, ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকা খরচ করে আবু ধাবীতে বিশাল মন্দির নির্মাণ হয়েছে। আজ তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যেখানে রাম, সীতা, কৃষ্ণ, আয়াপ্পন এবং স্বামীনারায়ণ পূজিতা হবেন। আর এরপরেই তাঁর বক্তব্যে উঠে আসে এই বিষয়গুলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+