দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনা, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা

ওয়াউ, ২০ মার্চ : দক্ষিণ সুদানের ওয়াউয়ের বিমানবন্দরে বিমান অবতরণের সময় ভেঙে পড়ল একটি প্যাসেঞ্জার জেট বিমান। এই ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক সূত্রে পাওয়া খবরে জানা যায় বিমানে থাকা প্রত্যেক যাত্রীই সম্ভবত এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। তবে, পরে জানা যায়, বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ থেকে বের করে আনা সম্ভব হয়েছে।

দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনা, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা

স্থানীয় সময় বিকেল তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে তৎক্ষণাৎ দমকল পৌছয়। ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল বিমানের ধ্বংসাবশেষে।

সূত্রের খবর অনুযায়ী, বিমানটি জুবা থেকে ওয়াউয়ের দিকে আসছিল। বিমান অবতরণের কয়েক মিনিট আগেই দুর্ঘটনা ঘটে। তবে এখনও মৃতের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী বিমান থেকে ৯ জনকে জীবিত অবস্থায় বের করে আনা হয়েছে। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+