Slovakia: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে টার্গেট করে গুলি, আশঙ্কাজনক রবার্ট ফিকো

Slovakia: গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো (Robert Fico)! সে দেশের রাজধানী ব্রাতিশ্লোভার গুরুত্বপূর্ণ একটি শহর হ্যান্ডলোভা। সেখানকার একটি সরকারি ভবনে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তাঁকে ঘিরে বহু মানুষের ভীড় ছিল। সেই সময়ে অতর্কিতেই প্রধানমন্ত্রীকে নীশানা করেন আততায়ীরা। একের পর এক তাঁকে টার্গেট করে গুলি চলে।

ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় প্রধানমন্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে মূল অভিযুক্তকে আটক করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে এলাকা। সিল করে দেওয়া হয়েছে এলাকা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ফিকোর দেহে চারটি গুলি লেগেছে।

Slovakia

পাকস্থলী সহ শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে। যদিও প্রধানমন্ত্রীর শরীর থেকে গুলি বার করে দেওয়া হয়েছে। কিন্তু শারীরিক অবস্থা বেশ জটিল বলেই (Prime Minister Robert Fico) খবর। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। এমনকি কেউ কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে বলে দাবি প্রত্যক্ষদর্শীরা।

তাঁরা বলছেন, বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ পাওয়া গিয়েছে। অন্যদিকে ইতিমধ্যে আততায়ীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। কি কারনে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকেও জেরা শুরু করেছে। ঘটনার সঙ্গে নাশকতার কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হছে।

ইতিমধ্যে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা। তিনি বলেছেন, আমি হতবাক। এটা একটা নৃশংস ও নির্মম হামলা বলে দাবি প্রেসিডেন্টের। পাশাপাশি প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর দ্রুত আরোগ্য কামনাও করেছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, ইউরোপে কোনও রাষ্ট্রনেতা এমন প্রাণঘাতী হামলার শিকার হলেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+