Bangladesh: বাংলাদেশে সাইলেন্ট কিলার! লক্ষ লক্ষ প্রাণহানি, অথচ চোখে ঠুলি নোবেলজয়ী ইউনূসের
Bangladesh: দিন দিন আরও তলানিতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারের পতনের পর থেকেই একের পর এক জঘন্য ঘটনা ঘটেই চলেছে। অন্তর্বর্তী সরকার (Interim Govt) গড়ার সময় অনেক প্রতিশ্রুতির ফুলঝুরিই দিয়েছিলেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস (Muhammad Yunus)।
কিন্তু এত হিংসা অশান্তি দমাতে ব্যর্থ হয়েছেন নোবেলজয়ী। আর এবারে বাংলাদেশে মিলল সাইলেন্ট কিলারের (Silent Killer) খোঁজ। বায়ুদূষণে (Air Pollution) জেরবার বাংলাদেশ। নিঃশব্দে লাখ লাখ মানুষকে হত্যা করেছে এই সাইলেন্ট কিলার।

গোটা বিশ্বে সবচেয়ে খারাপ বাতাসের মান বাংলাদেশের রাজধানী ঢাকায়। রিপোর্ট বলছে, বাংলাদেশে এই বিষ বায়ুর কারণে প্রতি বছর ১ লক্ষেরও বেশি মানুষ মারা যান। মার্চ মাসের শুরুতেই ঢাকার বাতাসের গুনগত মান (Air Quality Index) এসে পৌঁছেছে ৩০৪ সূচকে। যা স্বাস্থ্যের পক্ষে তীব্র বিপজ্জনক।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকার অর্থ তা অল্প ক্ষতিকারক। ২০১ থেকে ৩০০ থাকার অর্থ তা ভীষণ ক্ষতিকারক। অপরদিকে, ৩০১ থেকে ৪০০ থাকার অর্থ তা মারাত্মক বিপজ্জনক।
রিপোর্টে আরও জানা গিয়েছে, ঢাকার পর দ্বিতীয় স্থানে রয়েছে চিনের রাজধানী বেজিং, তৃতীয় স্থানে উজবেকিস্তানের তাসকেন্ত ও চতুর্থ স্থানে ইরানের বাগদাদ। তাদের বাতাসের গুনগত মানের সূচক যথাক্রমে ২৩৮, ২২০ ও ১৭৯।
সুইৎজারল্যান্ডের সংস্থা IQAir ওই রিপোর্ট প্রকাশ করেছে। বিষ বায়ুতে নিঃশ্বাস নেওয়ার ফলে মানুষের কতটা বিপদ বাড়তে পারে তা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টারের খবর অনুযায়ী, বাংলাদেশ বায়ুদূষণের সমস্যায় জর্জরিত। দেশে প্রায় ১ লক্ষ ২ হাজার ৪৫৬ জনের মৃত্যু হয় প্রতি বছর শুধুমাত্র এই বিষ বায়ুতে নিঃশ্বাস নেওয়ার কারণে।
গোটা বিশ্বেই বায়ুদূষণের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান। এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষই নিয়মিত বায়ুদূষণের শিকার বলে দাবি সংস্থার। একাধিক দেশে বায়ুদূষণ রোধে যৌথভাবে কাজও করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সমস্যায় জর্জরিত বাংলাদেশও। শ্বাসকষ্টের সমস্যায় ভুক্তভোগী রোগীদের জন্য কার্যত নরক হয়ে গিয়েছে বাংলাদেশ।












Click it and Unblock the Notifications