Bangladesh: আসছিলেন ভারতে, বিমানবন্দরেই গ্রেফতার হাসিনার প্রাক্তন দুই মন্ত্রী! রদবদল বাংলাদেশ সেনায়

Bangladesh: সেনা শাসনেও রণক্ষেত্রে বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফার দেওয়ার ২৪ ঘন্টা কেটে গিয়েছে। সেনার হাতে দেশ। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক নয়। নতুন করে প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

মৃতের তালিকায় আওয়ামী লিগের বহু নেতা-কর্মী রয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, একের পর এক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। কার্যত ঝলছে মৃত্যু হয়েছে বহু পুলিশ কর্মীর (Bangladesh)।

bangladesh

এই অবস্থায় ধর্মঘট ডেকেছে দেশের (Bangladesh) সবথেকে বড় পুলিশের সংগঠন। অন্যদিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। শেখ হাসিনা সরকারের অন্তত বিশ্বাসযোগ্য মন্ত্রী ছিলেন তিনি।

একই ভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে আরও এক প্রাক্তন মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ধৃত পলক ভারতে আসছিলেন। সেই সময়ই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

অন্যদিকে হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ সেনায় (Bangladesh) ব্যাপক রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে ইতিমধ্যে সেনা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর। শুধু তাই নয়, আরও একাধিক সেনা আধিকারিককেও অপসারিত এবং বদলি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, যাদের এদিন বদলি কিংবা অপসারিত করা হয়েছে তাঁরা সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'ঘনিষ্ঠ' বলে জানা যাচ্ছে।

অন্যদিকে মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে হাসিনাকে মদত দেওয়া সহ ফোনে আড়িপাতার অভিযোগ রয়েছে। এমনকি আন্দোলনকারী পড়ুয়া ও বিরোধী নেতারাও এই বিষয়ে একাধিক অভিযোগ আনে। আর এরপরেই বাংলাদেশ সেনার (Bangladesh) তরফে বড় ব্যবস্থা নেওয়া হল বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+