Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh Elections 2024: বুধে শপথ নব নির্বাচিত সংসদ সদস্যদের, লক্ষ্মীবারে শপথ হাসিনা সরকারের

Bangladesh Elections 2024: বাংলাদেশের নির্বাচনে বড় জয় পেয়েছেন শেখ হাসিনার দল। রেকর্ড ভোট পেয়েছেন তিনি নিজেও। আগামীকাল বুধবার শপথ নেবেন আওয়ামী লীগের জয়ী প্রার্থীরা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া মন্ত্রিসভার শপথ হবে আগামী বৃহস্পতিবার। এমনটাই জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিষয়ক সচিব মহম্মদ মাহবুব হোসেন জানিয়েছেন, নব-নির্বাচিত (Bangladesh Elections 2024) সদস্যরা বুধবার শপথ নেবেন। আর তা নেবেন সংসদে ভবনে।

Bangladesh Elections 2024

অন্যিদকে নয়া মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। এমনটাই জানিয়েছেন মাহবুব সাহেব। আর এই অনুষ্ঠান বাংলাদশের বঙ্গভবনে হবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী হাসিনার নয়া মন্ত্রিসভায় কারা যোগ দেবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত রবিবার বাংলাদেশের ৩০০ আসনের ২৯৮ টি কেন্দ্রে ভোট (Bangladesh Elections 2024) হয়। একটি কেন্দ্রে প্রার্থীর মৃত্যু এবং অন্য কেন্দ্রে মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে দুটি আসনে ভোট করা যায়নি। অন্যিদকে এই নির্বাচন বয়কট করেছিল সে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। ২৯৮ টি কেন্দ্রের মধ্যে ২২৫ টি আসন পায় হাসিনার দল। অন্যদিকে ১১ টি আসন পায় আওয়ামী লীগ জাতীয় পার্টি (এরশাদ)। তবে এই নির্বাচনে তাৎপর্যপূর্ণ উত্থান হয়েছে নির্দলদের।

এবার সে দেশের নির্বাচনে আওয়ামী লীগের 'বিদ্রোহী'রা হাসিনার বিরুদ্ধেই লড়াইয়ের (Bangladesh Elections 2024) ময়দানে নামে। নির্দল এবং 'বিদ্রোহী'রা মিলে ৬২ টি আসন পেয়েছে। এই মুহূর্তে সে দেশের প্রধান বিরোধী তাঁরাই। অন্যদিকে জয়ের পরেই হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও জাপানসহ ১৯টি দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Bangladesh Elections 2024) অভিনন্দন জানিয়েছেন। তালিকায় থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়ার মতো একাধিক দেশ রয়েছে বলে প্রকাশিত খবরে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+