তেল-সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা সৌদি আরবের! অংশীদার হতে পারবেন আপনিও

সৌদি আরবের অর্থনীতি তেল নির্ভর। ভবিষ্যতের কথা চিন্তা করে সৌদি আরব তার অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা করেছে। তারা পর্যটনকে গুরুত্ব দিচ্ছে। পর্যটনের উন্নয়নে প্রথমবারের মতো ভিসার নিয়ম শিথিল করেছে সেখানকার সরকার।

অন্যদিকে রাজপ্রাসাদ ভাড়া দেওয়ার প্রস্তুতি চলছে। সাধারণভাবে সৌদি আরবের জিডিপি অপরিশোধিত তেলের ওপরে নির্ভর করে চলে। কিন্তু ভবিষ্যতে তেলের চাহিদা কমবে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে সৌদি আরব পর্যটন ও বিনোদনের প্রচার করছে।

saudi Arabia

  • কবে তৈরি হয়েছিল ওই প্রাসাদ

রেড প্যালেস নামে পরিচিত ওই প্রাসাদটি ১৯৪০ সালে তৎকালীন ক্রাউন প্রিন্সের জন্য তৈরি করা হয়েছিল। সেখানে এবার থেকে ভিন দেশের মানুষরাও রাজকীয় জীবন উপভোগ করতে পারবেন।

  • প্রাক্তন শাসকের প্রাসাদ ভাড়া দেওয়া হচ্ছে

দেশে পর্যটন বাড়ানোর লক্ষ্যে সৌদি আরব তাদের পূর্বতন শাসক সৌদ বিন আব্দুল আজিজের প্রাসাদ ভাড়া দিতে অনেক দূর এগিয়ে গিয়েছে। পর্যটকরা ওই প্রাসাদে গিয়ে রাত কাটাতে পারবেন। তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বর্গফুটের বিশাল ওই প্রাসাদে একসময় কয়েক দশক থেকেছেন আধুনিক সৌদি আরবের দ্বিতীয় শাসক সৌদ বিন আব্দুল আজিজ।

সৌদ বিন আব্দুল আজিজের প্রাসাদকে নতুন রূপ দেওয়া হচ্ছে। যে কারণে বুটিক গ্রুপ নামে একটি সংস্থাকে ভাড়া দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে। প্রাসাদটিকে একটা সময়ে সৌদি সরকারের সদর দফতরও করা হয়েছিল।

  • প্রাসাদ থেকে হোটেল

সৌদির প্রাক্তন শাসকের বাসস্থানকে হোটেল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রাসাদে ৭০ টি ঘর রয়েছে। যা অচিরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। যেখানে যাঁরা থাকবেন, তাঁরা সৌদি আরবের রাজকীয় জীবনের সাক্ষী হতে পারবেন। সেখানে সৌদি আরবের রাজপরিবারের প্রিয় খাবার পরিবেশন করা হবে।

খাওয়ার সময় সৌদি আরবের রাজকীয় জীবনযাত্রার অভিজ্ঞতা মানুষের সামনে তুলে ধরা হবে। হোটেলরূপী প্রাসাদা স্পাও খোলা হবে। সেখানে ঐতিহ্যবাহী সৌদি থেরাপি পাওয়া যাবে। অতি বিলাসবহুল হোটেল হিসেবে এই প্রাসাদটিকে রূপান্তরিত করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+