Russia Ukraine War: যুদ্ধ শেষ করার ইঙ্গিত জেলেনস্কির! ইউক্রেনের প্রেসিডেন্ট দিলেন শর্ত
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia Ukraine War) শুরু হয়েছিল ২০২২-এর ফেব্রুয়ারিতে। তারপর থেকে ১৭ মাস সময় অতিক্রান্ত হয়েছে। প্রতিদিন একদেশের সেনাবাহিনী অপরদেশের ওপরে হামলা চালাচ্ছে। ইতিমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের হাজার হাজার সৈন্যের প্রাণ গিয়েছে।
গত ১৭ মাস সময়ে শান্তি ফেরাতে নানা চেষ্টা ব্যর্থ হয়েছে (Russia Ukraine War)। সেই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, কিয়েভের সরকার ইউক্রেনে যুদ্ধের আবসানে আলোচনার জন্য তৈরি হতে পারে।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস-এর তরফে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের নিয়ন্ত্রণের কথা বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধ শেষ করতে আলোচনার জন্য প্রস্তুত তার দেশ (Russia Ukraine War)।
রাশিয়া (Russia Ukraine War) ইতিমধ্যে ক্রিমিয়া, ডনবাস, জাপোরোজিয়ে এবং খেরসান তাদের অন্তর্ভুক্ত করেছে। সেই পরিস্থিতিতে তিনি যুদ্ধে অবসানে আলোচনায় তৈরি কিনা প্রশ্ন করা হলে, জেলেনস্কি বলেন. রাশিয়া যাই অন্তর্ভুক্ত করুক না কেন, ২০২২-এর ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের আগে এইসব অঞ্চল ইউক্রেনের নিয়ন্ত্রণে ছিল।

প্রশ্ন করা হলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তারা কূটনৈতিক আলোচনার জন্য তৈরি। নিজের দেশের সীমানা সম্পর্কে তিমনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, প্রকৃত সীমানা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
জেলেনস্কি নিজের দেশের দীর্ঘ প্রতীক্ষিত ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। যদিও ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে বিরোধিতা করে আসছে রাশিয়া (Russia Ukraine War)। জেলেনস্কি বলেছেন ১১-১২ জুলাই ভিলনিয়াসে শীর্ষ সম্মেলন রয়েছে।












Click it and Unblock the Notifications