নেই জল–খাবার, দেশে ফিরে যাওয়ার আশা হারাচ্ছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা

নেই জল–খাবার, দেশে ফিরে যাওয়ার আশা হারাচ্ছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বহু ভারতীয় নাগরিককে যেমন ভারত সরকার ফিরিয়ে নিয়ে এনেছে তেমনই আরও বহু ভারতীয় রয়েছেন যাঁরা এখনও ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে আছেন। একদিকে যেমন ভারতীয় পড়ুয়ারা দেশে ফিরে সরকারের উদ্যোগের প্রশংসা করছেন আবার যাঁরা এখনও ইউক্রেনে আটকে তাঁদের গলায় ক্ষোভ শোনা গেল। শনিবার ইউক্রেনের শহর সুমিতে আটকে থাকা পড়ুয়ারা জানিয়েছেন যে '‌মানবিকতা করিডর’‌–এর মাধ্যমে একাধিক দিন ধরে তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর তাঁরা এখন আশা ছেড়ে দিয়েছেন এবং শহকে অনবরত বিস্ফোরণ এটাই ইঙ্গিত করছে যে তাঁদের জন্য যুদ্ধবিরতি হবে না।


আশা হারাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা

আশা হারাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা

দিনের বেশিরভাগ অংশই এই শহরে অন্ধকার ছিল এবং পড়ুয়ারা রান্না-খাবার ছাড়াই থেকেছেন। জারা আজান নামে এক পড়ুয়া বলেন, ‘‌কোনও জল ছিল না, খাবার ছিল না, বিদ্যুৎ ছিল না গত দু'‌দিন ধরে এবং প্রতিদিনের বিস্ফোরণ আমাদের খুব চিন্তায় ফেলে দিয়েছিল। মাঝে মাঝে আমাদের থেকে ১০০ মিটার দূরেও বিস্ফোরণ হয়েছে।'‌ অন্য এক পড়ুয়া হিতেশ কুমার গুজ্জর বলেন, ‘‌শনিবার কমপক্ষে তিনবার সাইরেন বাজে এবং পড়ুয়াদের জোর করে বাঙ্কারে ঢোকা শুরু হয়ে যায়।'‌ দুষ্যন্ত সিরো নামে এক পড়ুয়ার কথায়, ‘‌আজকে দশম দিন। প্রত্যেক দিন আমরা শুনতে পাই যে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু এখনও তা হয়নি। কোনও রাস্তা না পেলে আমরা খুব শীঘ্রই এই জায়গা ছেড়ে নিজেরাই কাছাকাছি সীমান্তের দিকে রওনা দেব। আমরা ক্ষুধা-তৃষ্ণায় মরার চেয়ে পালানোর চেষ্টা করে মরতে পছন্দ করব।'‌ প্রসঙ্গত এই দুষ্যন্ত, সুমিতে তীব্র লড়াইয়ের মধ্যে ভারতীয় পতাকা নিয়ে রাশিয়ার সীমান্তে হেঁটে যাওয়ার হুমকি দেওয়ার ভিডিওতে ছাত্রদের দলের মধ্যে ছিলেন।

 নেই জল, খাবার

নেই জল, খাবার

আজান বলেন, ‘‌সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী আমরা শুনেছি যে রবিবার আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। কিন্তু সরকারি সূত্রের এটা খবর নয়। যদি রবিবারও এই উদ্যোগ না নেওয়া হয় তবে আমরা সব আশা হারিয়ে ফেলব।'‌ প্রসঙ্গত, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে উঠেছে। গুজ্জর জানিয়েছেন যে জলের ট্যাঙ্ক থাকলেও তা পর্যাপ্ত নয়। তিনি বলেন, ‘‌আমাদের কাছে এক লিটারের জল রয়েছে। ৭০০ ভারতীয় পড়ুয়া ও উজবেজিস্তান, কিরগিজস্তান ও নাইজেরিয়ার পড়ুয়াদের জন্য কী করে একটা জলের ট্যাঙ্কার পর্যাপ্ত হবে।'‌ তিনি এর সঙ্গে এও জানান কোনও বিদ্যুৎ সংযোগ নেই, ইনডাকশনে রান্না করা সম্ভব নয় এবং পড়ুয়ারা বিস্কুট ও চিপস খেয়ে দিন কাটাচ্ছেন।

 অনেক পড়ুয়াই অসুস্থ হয়ে পড়ছেন

অনেক পড়ুয়াই অসুস্থ হয়ে পড়ছেন

পড়ুয়ারা এও জানিয়েছেন যে তাঁদের কিছু বন্ধুদের খাবারের অভাব ও অবসাদের কারণে স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে। আজান এ প্রসঙ্গে বলেন, ‘‌আমি এবং আমার অনেক বন্ধুরা অনেক সময়ই জ্ঞান হারাচ্ছি। শারীরিক ও মানসিকভাবে আমরা ভেঙে পড়ছি। অনেক পড়ুয়াদের হাঁপানির সমস্যা দেখা দিয়েছে, কিন্তু ইনহেলার ও ওষুধ বা অন্য কোনও চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা এখানে উপলব্ধ নয়।'‌

পড়ুয়াদের জন্য সরকারের উপদেষ্টা

পড়ুয়াদের জন্য সরকারের উপদেষ্টা

শুক্রবারই ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের জন্য একগুচ্ছ উপদেষ্টা জারি করেছে সরকার। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে ভারত সরকার তাঁদের ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে কিয়েভ, খারকিভ সহ বেশ কিছু ইউক্রেনের শহর থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। অপরেশন গঙ্গা-এর আওতায় ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমানে করে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। আরও বিমান রওনা দেবে ইউক্রেনে আটকে থাকা বাকি ভারতীয়দের উদ্ধার করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+