Russia-Ukraine War: ইউক্রেনের ৭০টি যুদ্ধঘাঁটি গুড়িয়ে দিল রাশিয়া, পালটা প্রত্যাঘাতে ৫০ রুশ সেনা শহিদ
Russia-Ukraine War: ইউক্রেনের ৭০টি যুদ্ধঘাঁটি গুড়িয়ে দিল রাশিয়া, পালটা প্রত্যাঘাতে ৫০ রুশ সেনা শহিদ
রাশিয়ার ভয়ঙ্কর আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন। একেবারে পরিকল্পনা করে হামলা ইউক্রেনের উপর। কিন্তু শেষ রক্ত বিন্দু পর্যন্ত ইউক্রেনকে রক্ষা করতে লড়াই চালিয়ে যাচ্ছেন সে দেশের সেনাবাহিনী। তবে রাশিয়া জানিয়েছে তাঁদের সেনাবাহিনী এখনও পর্যন্ত ৭০টিরও সেনা ঘাঁটি একেবারে গুড়িয়ে দিয়েছে। এমনকি ইউক্রেনের ১১টি এয়ারফিল্ডও ধ্বংস করে দেওয়া হয়েছে বলে রাশিয়ার তরফে জানানো হয়েছে। এই অবস্থায় পালটা প্রস্তুতি শুরু হয়েছে ন্যাটোর তরফে। আর সেটাই আশঙ্কার কালো মেঘ তৈরি করছে বিশ্বের আকাশে। সামরিক পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি যা তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই ক্রমশ এগিয়ে যাচ্ছে বিশ্ব।

ইউক্রেনের সমস্ত ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভূমিতে থাকা ইউক্রেনের সমস্ত ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার সেনাবাহিনী ভয়ঙ্কর ভাবে সে দেশে হামলা চালাচ্ছে বলেও জানাচ্ছে মস্কো। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে, ১১টি এয়ারফিন্ডের সঙ্গেই তিনটি কমান্ড পোস্ট, ১৮টি রেডার স্টেশন রাশিয়ান এয়ারফোর্স সম্পূর্ণ ভাবে গুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র Igor Konashenkov। Buk-M1-এর মতো এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমও রাশিয়ান এয়ারফোর্সের সামনে কোনও কাজ করেনি বলে দাবি।

মিলিটারি হেলিকপ্টার মুহূর্তে ধ্বংস
প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র Igor Konashenkov জানিয়েছেন, একাধিক ইউক্রেন মিলিটারি হেলিকপ্টার মুহূর্তে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি একের পর এক ড্রোনও ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে একের পর এক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি ইউক্রেনের বেশ কয়েকজন মন্ত্রী তাঁর দেশের ভয়ঙ্কর কিছু ভিডিও সামনে এনেছেন। সেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের আকাশে উড়ছে একের পর এক রাশিয়ান যুদ্ধবিমান, হেলিকপ্টার। চলছে একের পর এক মিসাইলের হামলা। গোটা দেশজুড়ে কার্যত আগুন জ্বলছে।

প্রত্যাঘাতে এখনও পর্যন্ত ৫০ জন রুশ সেনার মৃত্যু
যদিও পালটা প্রত্যাঘাত করা হয়েছে ইউক্রেনের তরফেও। তাঁদের দাবি, ইউক্রেন সেনা পালটা প্রত্যাঘাতে এখনও পর্যন্ত ৫০ জন রুশ সেনার মৃত্যু ঘটেছে। শুধু তাই নয়, রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান ধ্বংসেরও দাবি করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি অ্যাটার্ক হেলিকপ্টার ভেঙে পড়ার দাবি করা হয়েছে ইউক্রেনের তরফে। তাদের দাবি, শাচিসতিয়া শহরে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা হামলা করেছিল। এ সময় ৫০ রুশ সেনাকে হত্যা করা হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান এই দাবি করেছেন।

কি হবে দ্বিতীয় দিনে?
বলে রাখা প্রয়োজন আজ বৃহস্পতিবার সকালে যুদ্ধের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রথমদিনের ভয়ঙ্কর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি দুই দেশের। আর সেই ভয়াবহতা দ্বিতীয়দিনেও কি ঝাঁপিয়ে যাবে? আশঙ্কা বাড়ছে ক্রমশ। আরও ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে তাহলে কি?












Click it and Unblock the Notifications