Russia Ukraine Conflict: অবিলম্বে থামাতে হবে 'যুদ্ধ', নির্দেশ রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ আদালতের
অবিলম্বে ইউক্রেনের সামরিক অভিযান বন্ধ করতে হবে রাশিয়াকে। বুধবার এমনই নির্দেশ দিল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দেওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়র মস্কোর। ২০ দিনের বেশি হয়ে গেল
অবিলম্বে ইউক্রেনের সামরিক অভিযান বন্ধ করতে হবে রাশিয়াকে। বুধবার এমনই নির্দেশ দিল ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দেওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়র মস্কোর। ২০ দিনের বেশি হয়ে গেল ইউক্রেনে পুরোদমে সামরিক অভিযান চালাচ্ছে রুশ সেনা।

কার্যত ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে ইউক্রেনের একটা বড় অংশ। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনও আন্তর্জাতিক আদালত এই সংক্রান্ত নির্দেশ দিল। এদিন আদালতে ১৩-২ ভোটের পর নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধ থামানোর সিদ্ধান্তে সায় দিয়েছেন ১৩ জন বিচারপতি।
তাঁদের মধ্যে রয়েছেন একজন ভারতীয় বিচারপতিও, বিচারপতি দলবীর ভাণ্ডারী। যাঁরা পক্ষে ভোট দিয়েছেন, তাঁরা হলেন, বিচারপতি জোয়ান ই দনঘ, বিচারপতি পিটার তোমকা, বিচারপতি রনি আব্রাহাম, বিচারপতি মহম্মদ বোনৌনা, বিচারপতি আব্দুলাকায়ি আহমেদ ইউসুফ, বিচারপতি জুলিয়া সেবুটিন্ডে, বিচারপতি দলবীর ভাণ্ডারী, বিচারপতি প্যাট্রিক লিপটন রবিনসন, বিচারপতি নওয়াফ সালাম, বিচারপতি ইউয়াসাওয়া ইউজি, বিচারপতি জর্জ নোলটে, বিচারপতি হিলারি চার্লসওয়ার্থ ও বিচারপতি অ্যাড হক ডৌডেট।
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের তরফে রাশিয়া ও ইউক্রেন দুই দেশকেই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা কোনও অভিযান বা হামলা না চালায়। ইউক্রেনের তরফে এই আদালতে আবেদনে বলা হয়েছিল, রাশিয়া পরিকল্পনা করে গণহত্যা চালাচ্ছে। সেই আবেদনের ভিত্তিতেই শুনানি হয়েছিল আন্তর্জাতিক ওই আদালতে।
এ দিন বিপুল পরিমান ক্ষতির কথা উল্লেখ করেছে আদালত। গত ৭ মার্চ এই মামলার শুনানি শেষ হয়েছে ১৫ বিচারপতির বেঞ্চে। এরপর আজ এই নির্দেশ দেওয়া হল।
উল্লেখ্য, বিশ্বে কার্যত কোণঠাসা হয়ে গিয়েছে রাশিয়া। আর সেই পরিস্থিতিতেই পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কন এবং আরও কয়েকজন কর্মকর্তার ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। মস্কোর তরফে জানানো হয়েছে, তাঁদের স্টপ লিস্টে রেখেছে মস্কো। এই তালিকায় থাকা আধিকারিকরা রাশিয়াতে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে।
অন্যদিকে আজ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ২১ দিন! গত কয়েকদিনে ইউক্রেনের উপর হামলার তেজ আরও বাড়িয়েছে রাশিয়ান এয়ারফোর্স। রাজধানী কিভ দখলে করতে পারেনি রাশিয়া।
যদিও চারপাশের একাধিক শহর এই মুহূর্তে রাশিয়ার দখলে। তবে আজ বুধবার দফায় দফায় ইউক্রেনের একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
বিশেষ করে লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুহুর্মুহু বাজছে সেই সমস্ত শহরে যুদ্ধের সাইরেন।












Click it and Unblock the Notifications