সেনা পাঠাতে পুতিনকে ছাড়পত্র সংসদের! ইউক্রেনের আকাশে RQ-4 Global Hawk

যে কোনও মুহূর্তে বাজতে পারে যুদ্ধের দামামা! ইউক্রেনের পাশে দাঁড়াতে এবার 'ময়দানে' নামতে চলেছে আমেরিকাও। গত কয়েকদিনে মার্কিন সেনার তেমনটা ভূমিকা দেখা যায়নি। কিন্তু গত কয়েকদিনে যেভাবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা ছড়া

যে কোনও মুহূর্তে বাজতে পারে যুদ্ধের দামামা! ইউক্রেনের পাশে দাঁড়াতে এবার 'ময়দানে' নামতে চলেছে আমেরিকাও। গত কয়েকদিনে মার্কিন সেনার তেমনটা ভূমিকা দেখা যায়নি। কিন্তু গত কয়েকদিনে যেভাবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে তাতে অনেকেই যুদ্ধের আশঙ্কা করছেন।

আকাশে উড়ছে RQ-4 Global Hawk

আর এই আশঙ্কার মধ্যেই ইউক্রেনের আকাশে উড়ল মার্কিন গুপ্তচর বিমান। সামরিক পর্যবেক্ষকদের মতে, উত্তেজনার মধ্যে কার্যত নিজের অস্তিত্ব এভাবেই জানান দিতে চাইল মার্কিন বাহিনী।

যুদ্ধবিমানগুলির মধ্যে একটি RQ-4 Global Hawk

আমেরিকার হাতে থাকা অত্যাধুনিক যুদ্ধবিমানগুলির মধ্যে একটি RQ-4 Global Hawk। মুলত গোপনে নজরদারি চালাতে আমেরিকা এই বিমানকে ব্যবহার করে থাকে। আর সেটাই আজ ইউক্রেনের আকাশে আজ দীর্ঘক্ষণ উড়তে দেখা গিয়েছে। গত মাসে ইউক্রেনের Mediterranean Sea-তে রেগুলার মেশিনে দুটি RQ-4 Global Hawk-কে নিয়োগ করা হয়েছে। আর এই অবস্থায় আজ উড়তে দেখা গিয়েছে।

সিদ্ধান্তে সহমত পোষণ করেছে রাশিয়ার সংসদ

অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই দেশের বাইরে সেনাকে পাঠাতে পুতিনের সিদ্ধান্তে সহমত পোষণ করেছে রাশিয়ার সংসদ। যেখানে রুশ সেনাকে ইউক্রেন পাঠানোর কথা বলা হয়েছে। সংসদের তরফে এই সবুজ সঙ্কেত পাওয়ার পরেই প্রেসিডেন্ট পুতিন তাঁর দেশের বাহিনীকে ইউক্রেনের Donbas এলাকাতে পাঠাতে পারে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে রাশিয়ার দাবি Donetsk এবং Luhansk এলাকায় শান্তি ফেরাতেই নাকি তাঁদের এই উদ্যোগ। কিন্তু তা মানতে পারছেন না সামরিক বিশ্লেষকরা।

সাড়ে ১১ টা থেকে তাঁর বক্তব্য রাখবেন জো বাইডেন

অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন জো বাইডেন। ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ১১ টা থেকে তাঁর বক্তব্য রাখবেন জো বাইডেন। যদিও এর আগে সাড়ে ১২ টা থেকে এই বক্তব্য জো বাইডেন রাখতে পারেন বলে শোনা যায়। জো বাইডেন একাধিক ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে রাশিয়াকে একঘরে করার পরিকল্পনা সেরে ফেলেছে ব্রিটেন। রাশিয়ার পাঁচটি ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ভারতীয়দের ফেরানো হচ্ছে

জানা যাচ্ছে, এই উত্তেজনার মধ্যেই দ্রুত ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের ফেরানো হচ্ছে। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার বিমান ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হয়েছে। গোটা ঘটনার উপর কড়া নজরদারি চালানো হচ্ছে ভারতের তরফে। অন্যদিকে শুধু ভারতীয়দেরই নয়, সে দেশে বসবাসকারী আমেরিকার বাসিন্দাদের দ্রুত ফিরতে বলা হয়েছে। সেই মতো প্রস্তুতি শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+