ছবির মতো সাজানো মারিউপোল জুড়ে পোড়া গন্ধ আর শশ্মানের নিস্তব্ধতা! সৌজন্যে রাশিয়া

কিন্তু এখনও রাজধানী কিভ দখল করতে পারেনি মস্কো। যদিও গত কয়েক সপ্তাহে ইউক্রেনের উপর আঘাতের পরিমাণ বাড়িয়েছে রাশিয়ান ফোর্স। বহুতল থেকে শুরু করে লাগাতার স্কুল-সরকারি ভবনে টার্গেট করা হয়েছে।

প্রায় একমাসেরও বেশি সময় হয়ে গিয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের! কিন্তু এখনও রাজধানী কিভ দখল করতে পারেনি মস্কো। যদিও গত কয়েক সপ্তাহে ইউক্রেনের উপর আঘাতের পরিমাণ বাড়িয়েছে রাশিয়ান ফোর্স। বহুতল থেকে শুরু করে লাগাতার স্কুল-সরকারি ভবনে টার্গেট করা হয়েছে।

মুহূর্তে গুড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের একের পর এক সরকারি হাসপাতালও। অন্ধকারে ডুবে গোটা দেশ। ভয়ঙ্কর এক আতঙ্ক চারপাশ জুড়ে। বারুদের গন্ধ এবং ধ্বংসস্তপের মধ্যে থেকে বেরিয়ে আসা কান্না যেন গ্রাস করেছে গোটা ইউক্রেন।

মারিউপোলের উপর আঘাত হেনেছে রাশিয়া

মারিউপোলের উপর আঘাত হেনেছে রাশিয়া

অনেকেই বলতেন ছবির মতো সুন্দর সাজানো শহর হচ্ছে মারিউপোল। যা আজ সম্পূর্ণ ভাবে ধ্বংসস্তপে পরিণত হয়েছে। ভুতুড়ে শহর বললেও কম বলা হয় না। কিভ দখল করতে না পারলেও গত কয়েকদিনে লাগাতার মারিউপোলের উপর আঘাত হেনেছে রাশিয়া। একের পর এক জায়গাতে মিসাইল ছুঁড়েছে রুশ এয়ারফোর্স। সে শহরের মেয়র জানিয়েছেন, তাঁর শহর আজ শেষ। সমস্ত বিল্ডিংয়ের ৯০ শতাংশ ক্ষতি হয়ে গিয়েছে। ৪০ শতাংশ একেবারেই মাটির সঙ্গে মিশে গিয়েছে বলেও জানিয়েছেন মেয়র।

আজ সবই শেষ....!

আজ সবই শেষ....!

তবে মারিউপোল থেকে প্রাণে বাঁচতে বহু মানুষ ইতিমধ্যেই পালিয়ে গিয়েছে। মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী ১.৪ লাখ সে শহরের মানুষ কোনও রকমে পালিয়ে যেতে পেরেছেন। কিন্তু এখনও বহু মানুষ ইতিহাস আঁকড়ে সেখানে বসে রয়েছেন। মৃত্যুকে সঙ্গে নিয়েই বেঁচে রয়েছেন। মেয়রের কথা অনুযায়ী, ১,৬০,০০০ মানুষ এখনও মারিউপোলে থেকে গিয়েছেন। মারিউপোলের উপর রাশিয়ার হামলার আগে সে শহরে প্রায় ৪,০০,০০০ মানুষ বসবাস করতেন। কিন্তু আজ সবই শেষ!

ইউক্রেন হামলার নির্দেশ দেন পুতিন।

ইউক্রেন হামলার নির্দেশ দেন পুতিন।

ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে ইউক্রেন হামলার নির্দেশ দেন পুতিন। আর এরপর থেকেই একের পর এক শহরে হামলা চালাতে শুরু করে রাশিয়ান ফোর্স। কখনও আকাশ পথে তো আবার কখনও স্থল পথে ইউক্রেনে ঢুকেছে রাশিয়ান এয়ার ফোর্স। যুদ্ধের শুরুতেই ইউক্রেনে'র পরিকাঠামোগুলি ভেঙে দেয় রুশ বাহিনী। যাতে বাইরের দেশ থেকে কোনও রকমে সাহায্য না পৌঁছয়। এরপর কিভ দখলের লক্ষ্যে এগিয়ে যায় মস্কোর বাহিনী। কিন্তু রাজধানী দখল করতে না পারলেও একাধিক ইউক্রেনের শহর এখন রাশিয়ার দখলে।

যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি শহর

যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি শহর

মারিউপোল রণকৌশল ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি শহর। আর সেটাই দখল করতে মরিয়া চেষ্টা চালিয়েছে রাশিয়ান এয়ারফোর্স। সম্প্রতি ইউক্রেনের সেই শহরও রুশ সেনার হাতে। যদিও এই শহরকে বাঁচাতে শেষ বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে ইউক্রেনের সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+