Russia Ukraine War: একের পর এক বিস্ফোরণ! ইউক্রেন টার্গেট করে অন্তত ৬০ টি মিসাইল ছুঁড়ল রাশিয়া

আরও একবার ভয়ঙ্কর আকার নিল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ! একেবারে সর্বশক্তি দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ইপর কার্যত ঝাঁপাল রাশিয়া। শুক্রবার সকাল থেকে নতুন করে একের পর এক বিস্ফোরক শব্দে কেঁপে উঠছে সে দেশ। শুধু তাই নয়, রাজধানী

আরও একবার ভয়ঙ্কর আকার নিল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ! একেবারে সর্বশক্তি দিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ইপর কার্যত ঝাঁপাল রাশিয়া। শুক্রবার সকাল থেকে নতুন করে একের পর এক বিস্ফোরক শব্দে কেঁপে উঠছে সে দেশ। শুধু তাই নয়, রাজধানী কিভ সহ একাধিক শহরে এক হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।

একের পর এক বিস্ফোরণ!

শুধু তাই নয়, অন্তত ৬০ টি মিসাইল ইউক্রেনকে টার্গেট করে ছোঁড়া হয়েছে বলেও জানা যাচ্ছে। এখনও পর্যন্ত পাঁচজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে। মূলত ইউক্রেনের একাধিক প্রতিষ্ঠান এবং বহুতল টার্গেট করে এই মিসাইল হামলা হচ্ছে বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, রাশিয়া ইউক্রেনের শিল্প পরিকাঠামো টার্গেট করে ব্যাপক হামলা চালাচ্ছে। নতুন করে এই হামলার পর ব্যাপক ভাবে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। নতুন করে এই হামলার পরেই ইউক্রেনে বন্ধ মেট্রো পরিষেবা। ব্যাপক ভাবে জলের অভাবও দেখা দিচ্ছে বলে জানা যাচ্ছে।

ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, নতুন করে হামলার তেজ বাড়তেই ফের অ্যালার্ট জারি করা হয়েছে। সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ যাতে রাস্তায় না বের হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, ইউক্রেনের আধিকারিকরা গিত কয়েকদিন আগেই একটা সতর্কতা জারি করেছিল।

যেখানে স্পষ্ট বলা হয়, গোটা দেশে রাশিয়ান ফোর্স হামলা বাড়াবে। এমনকি মিসাইল হামলার কথাও বলা হয়েছিল । কিভ শহরের প্রশাসন টেলিগ্রামের মাধ্যমে এই বার্তা পাঠিয়েছিল। অন্যদিকে ইউক্রেনের তরফেও কড়া প্রত্যাঘাত করা হচ্ছে। জানা যাচ্ছে, বেশ কয়েকটি রাশিয়ান ড্রোন ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, প্রায় ১০ মাস হয়ে গিয়েছে। এখনও ইউক্রেন দকঝল করতে পারেনি রাশিয়া।

আর এর মধ্যেই নতুন বছর। শুরু হয়ে যাবে ক্রিসমাস। উৎসব-আনন্দে মেতে উঠবে বিশ্ব। তার আগে নতুন করে হামলার তেজ বাড়িয়ে উতেজনা বাড়াল রাশিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+