ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে রাশিয়ার প্রস্তাব! স্বাগত জানাল পাকিস্তান

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সাহায্যের প্রস্তাব দিল রাশিয়া। এক্ষেত্রে প্রয়োজনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায় তারা।

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সাহায্যের প্রস্তাব দিল রাশিয়া। এক্ষেত্রে প্রয়োজনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চায় তারা। একইসঙ্গে তারা বলেছে, উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ আলোচনায় সব থেকে বড় উপায়। রাশিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তজনা প্রশমনে রাশিয়ার প্রস্তাব! স্বাগত জানাল পাকিস্তান

পাকিস্তান বিদেশমন্ত্রকের জারি করা প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সেদেশের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেছেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী আঞ্চলিক বিষয়ে, উত্তেজনা প্রশমনে রাশিয়ার গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন বলে জানা গিয়েছে। অপর দিকে রাশিয়ার বিদেশমন্ত্রী শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে দুদেশের সমস্যা সমাধানে জোর দিয়েছেন বলে জানা গিয়েছে।

রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, দরকারে দুদেশের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে রাশিয়া। অন্যদিকে রাশিয়ার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দুদেশের বিদেশমন্ত্রী এলাকায় শান্তি ও স্থায়িত্বের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার ওপরও জোর দিয়েছেন।

পাকিস্তান শুক্রবার ভারতীয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয়। দিন দুয়ের আদে পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে ভারতের মিগ ২১ যুদ্ধ বিমান। এর পরেই বন্দি করা হয়েছিল বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+