ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে কম দামে ভারতে তেল রপ্তানি বাড়িয়েছে রাশিয়া
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই বিশ্বব্যাপী জ্বালানীর দাম বেড়ে যাওয়া ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে। স্বাভাবিকভাবেই অপেক্ষাকৃত কম দামে জ্বালানি তেল কেনার সুযোগ হারাতে চাইছে না ভারত৷ ঠিক এখানেই যুদ্ধকালেও ভারতে তেল রপ্তানি বাড়িয়েছে রাশিয়া৷ অন্যদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমেরিকা সহ মিত্র দেশগুলি রাশিয়ার উপর প্রায় ৫০০০ বিধিনিষেধ চাপিয়েছে৷ যার মধ্যে একটি হল রাশিয়া থেকে তেল ক্রয়৷ সেক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ রাশিয়া ভারতে তেল রপ্তানি বাড়িয়ে অর্থনৈতিক চাপ কিছুটা হলেও ঠিক রাখতে চাইছে৷

গত ২৪ ফেব্রয়ারি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই রাশিয়া ভারতকে বড় ছাড় দিয়ে অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্য সরবরাহ করেছে। নিষেধাজ্ঞার সম্পর্কিত সমস্যার কারণে ইউরোপীয় কোম্পানিগুলি বর্তমানে রাশিয়ান থেকে তেল ক্রয় করছে না। অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমস শুক্রবার একটি প্রতিবেদনে জানিয়েছে মার্চ মাসে তৃতীয় বৃহত্তম জ্বালানি গ্রাহক ভারতে রাশিয়ার তেল রপ্তানি চারগুণ বৃদ্ধি হয়েছে৷ রাশিয়া এখন পর্যন্ত শুধুমাত্র মার্চ মাসে ভারতে প্রতিদিন ৩৬০০০০ব্যারেল তেল রপ্তানি করেছে, যা ২০২১ সালের গড়ের প্রায় চারগুণ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে পণ্য ও তথ্য বিশ্লেষণী সংস্থা কেপলারকে উদ্ধৃত করে বলা হয়েছে যে রাশিয়া বর্তমান সময়সূচীর উপর ভিত্তি করে পুরো মাসের জন্য প্রতিদিন ২০৩০০০ ব্যারেল তেল বিক্রয় করার ভাবনায় রয়েছে। কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নতুন ভূ-রাজনৈতিক চিত্র (যুদ্ধ) আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে। কারান এর আগেই আমাদের ইরান এবং ভেনিজুয়েলা থেকে তেল নেওয়া বন্ধ করতে হয়েছিল!' তিমি আরও বলেন, ভেনিজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ করার পর ভারতের শক্তির একটি সস্তা উৎস হল রাশিয়া। কারণ মার্কিন নিষেধাজ্ঞার ফলে ভারতকে প্রতিযোগিতামূলক শক্তির উৎসগুলিতে ফোকাস রাখতে হয়েছে। আমরা সব তেল রপ্তানি দেশর থেকে এই ধরনের অফার স্বাগত জানাই। ভারতীয় ব্যবসায়ীরাও সর্বোত্তম বিকল্পগুলি খোঁচার জন্য প্রচেষ্টা করছেন।'
প্রসঙ্গত, মঙ্গলবার আমেরিকার প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন যে ভারতের রাশিয়া থেকে তেল কেনায়, ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার উপর চাপানো মার্কিন নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না। একটি সংবাদ সম্মেলনে এই বিষয়ে স্পষ্টভাবে জিজ্ঞাসা করা হলে, জেন সাকি বলেন, 'আমি বিশ্বাস করি না যে এটি ( ভারতের রাশিয়া থেকে তেল কেনা?)
নিষেধাজ্ঞাগুলি লঙ্ঘন করবে।' তবে, তিনি যোগ করেছেন যে এই ধরনের সিদ্ধান্ত ভারতকে ইতিহাসের ভুল অধ্যায়ের দিকে নিয়ে যেতে পারে।সাকি বলেন, 'তবে এই মুহূর্তে ইতিহাসের বই লেখা হলে আপনি কোথায় দাঁড়াতে চান তাও ভেবে দেখুন। রাশিয়ান নেতৃত্বের জন্য যে কোনও সমর্থন একটি আগ্রাসী আক্রমণের সমর্থন যা স্পষ্টতই একটি ধ্বংসাত্মক প্রভাব ফেলবে৷'












Click it and Unblock the Notifications