ইউক্রেনে রুশ বাহিনীর শীর্ষ কম্যান্ডার আন্দ্রেই পালি নিহত, খবর নিশ্চিত করল রাশিয়া
ইউক্রেনে রুশ বাহিনীর শীর্ষ কম্যান্ডার আন্দ্রেই পালি নিহত, খবর নিশ্চিত করল রাশিয়া
প্রায় চার সপ্তাহ ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে বিধ্বংসী যুদ্ধ। এই যুদ্ধে বিরতির নামগন্ধ নেই। ইতিমধ্যেই ইউক্রেনে রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় নৌবহরের এক শীর্ষ কম্যান্ডার আন্দ্রেই পালি নিহত হয়েছেন। জানা গিয়েছে, ইউক্রেনের শহর মারিউপোলে যুদ্ধ চলার সময় এই শীর্ষ কম্যান্ডারের মৃত্যু হয় বলে রবিবার রাশিয়ার একাধিক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করে জানিয়েছেন।

সংঘর্ষে নিহত রুশ কম্যান্ডার
ক্রিমিয়া শহরের কৃষ্ণসাগরীয় বন্দর শহর সেভেস্তোপোলের সেনেটর ইয়েকাতেরিনা আলতাবায়েভা প্রথম এই খবর জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তা 'নাৎসিদের হাত থেকে মারিউপোলকে মুক্ত করার' লড়াইয়ে নিহত হন, বলে জানানো হয়েছে। তবে এর থেকে বেশি কিছু জানা যায়নি। প্রসঙ্গত, সেভাস্তোপল সমুদ্রবন্দর হলো রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় নৌবহরের প্রধান ঘাঁটি। ক্রিমিয়া উপদ্বীপে এ সমুদ্রবন্দরটি অবস্থিত। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া এই ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়।

আন্দ্রেই পালির মৃত্যুতে শোক প্রকাশ সেভাস্তোপল গভর্নরের
সেভাস্তোপল সমুদ্রবন্দরের গভর্নর মিখাইল রাজভোজায়েভ তার টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে বলেছেন, পূর্ব ইউক্রেনের সমুদ্রবন্দর মারিউপোলে যুদ্ধ চলার সময় রুশ নৌবাহিনীর শীর্ষ কম্যান্ডার আন্দ্রেই পালি মারা যান। ক্যাপ্টেন পদে দায়িত্ব পালন করা আন্দ্রেই পালি ছিলেন রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় নৌবহরের সহকারী কম্যান্ডার। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের পক্ষ থেকেই আন্দ্রেই পালির বন্ধু-বান্ধব ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাজভোজায়েভ তাঁর টেলিগ্রাম পোস্টে লেখেন, 'আন্দ্রেই (পালি) তাঁর মাতৃভূমিকে জীবন দিয়ে রক্ষা করা নিজের কর্তব্য বলে মনে করেছেন এবং আমাদের শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য মৃত্যুবরণ করেছেন।' তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই মৃত্যু নিয়ে মুখে কুলুপ এঁটেছে। মন্ত্রক এ বিষয়টি অস্বীকারও করেনি আবার কোনও মন্তব্য করতে চায়নি।

কে এই আন্দ্রেই পালি
আন্দ্রেই পালি একটি মানবিক করিডোরের কাজ তত্ত্বাবধান করছিলেন, রাশিয়ান সামরিক বাহিনী দ্বারা অবরুদ্ধ শহর থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার জন্য মারিউপোলে মোতায়েন ছিলেন তিনি। পালির জন্ম ইউক্রেনেক কিয়েভ শহরে হয়েছে। কিন্তু ১৯৯৩ সালে তিনি ইউক্রেন সেনাবাহিনীতে যোগদান করতে অস্বীকার করেন এবং পরিবর্তে রাশিয়ার নর্দার্ন ফ্লিটে যোগ দেন। এর আগে তিনি রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ক্রুজার 'পিটার দ্য গ্রেট'-এ কাজ করেছেন। তিনি ক্রিমিয়ার সেভাস্তোপলে রাশিয়ান নৌ অ্যাকাডেমির ডেপুটি চিফ ছিলেন। এই যুদ্ধে রাশিয়ার একাধিক জেনারেল পদের কম্যান্ডার নিহত হয়েছেন।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সূচনা
গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনের মাটিতে আক্রমণ শুরু করেছে রাশিয়া। পুতিনের দাবি, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমলে ইউক্রেনের মাটিতে 'গণহত্যা' রুখতেই এ হামলা। জেলেনস্কি সরকারের এ 'অপরাধে' আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনীর মদত রয়েছে বলেও দাবি পুতিনের। অন্যদিকে রাশিয়া এখন দাবি করেছে যে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে নিজেকে একটি নিরপেক্ষ দেশ ঘোষণা করবে যে কখনই নেটোতে যোগ দেবে না। কিয়েভ জানিয়েছে যে রাশিয়ান আক্রমণ সম্পূর্ণরূপে অপ্রীতিকর ছিল এবং দাবি অস্বীকার করেছে যে তারা জোর করে দুটি বিদ্রোহী প্রজাতন্ত্রকে পুনরুদ্ধারের পরিকল্পনা করছে।












Click it and Unblock the Notifications