ভারতের কাছেই চিনের সীমান্ত শহরে করোনার চতুর্থ তরঙ্গ, শুরু সম্পূর্ণ লকডাউন

চিন থেকেই সারা বিশ্বে ছড়িয়েছিল করোনা (covid 19)। এবার সেই চিনেই (china) চতুর্থ তরঙ্গ (fourth wave)। যার জেরে বুধবার থেকে সেখানে সম্পূর্ণ লকডাউনের (lockdown) ঘোষণা করা হয়েছে। যেখানে এই পরিস্থিতি, তা চিনের দক্ষিণ প

চিন থেকেই সারা বিশ্বে ছড়িয়েছিল করোনা (covid 19)। এবার সেই চিনেই (china) চতুর্থ তরঙ্গ (fourth wave)। যার জেরে বুধবার থেকে সেখানে সম্পূর্ণ লকডাউনের (lockdown) ঘোষণা করা হয়েছে। যেখানে এই পরিস্থিতি, তা চিনের দক্ষিণ পশ্চিমে, মিয়ানমার সীমান্তে অবস্থিত।

অধিবাসীদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে

অধিবাসীদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে

ইউনান প্রদেশের রুইলি শহরের বাসিন্দাদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত এই শহরের বাসিন্দার সংখ্যা প্রায় ২৭০,০০০। এলাকার স্কুল ও ব্যবসায়িক কেন্দ্রগুলিকে বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে। তবে এর মধ্যে বাজার, হাসপাতাল এবং ওষুধের দোকান খোলা থাকছে।

রুইলিতেই ছড়িয়েছে করোনা

রুইলিতেই ছড়িয়েছে করোনা

৬ জুলাই ইউনানের রুইলিতে করোনার স্থানীয় সংক্রমণ দেখা গিয়েছে। এখনও পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্য ১৫। এখনও পর্যন্ত সেখানে দিনে তিনজন করে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সরকারি সংবাদ সংস্থা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, রুইলিতেই চিনের সংক্রমণের বিরুদ্ধে অনাক্রম্যতার পরীক্ষা। সীমান্ত এলাকাতেই প্রথম সেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। রুইলিতেও একই পদক্ষেপ করা হয়েছিল।

১২ জন মিয়ানমারের নাগরিক

১২ জন মিয়ানমারের নাগরিক

৬ জুলাই দুজনের আক্রান্ত হওয়ার খবর স্বীকার করা হয়েছে। তবে এর আগে এঁদেরকে উপসর্গহীন বলে চিহ্নিত করা হয়েছিল। চিনে উপসর্গহীনদের নিশ্চিত আক্রান্তদের তালিকায় ঢোকানো হয় না। বাকি ১৩ জনকে গণ পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।
১৫ জন আক্রান্তের মধ্যে তিন জন চিনের নাগরিক। বাকিরা মিয়ানমারের নাগরিক। এদের মধ্যে দুটি শিশু রয়েছে।

পিছনে রয়েছে ডেল্টা স্ট্রেন

পিছনে রয়েছে ডেল্টা স্ট্রেন

প্রকাশিত খবর অনুযায়ী রুইলিতে যে সংক্রমণ ছড়িয়েছে, তা ডেল্টা স্ট্রেনের কারণে। যা কিনা অতি সংক্রমক। যা প্রথম পাওয়া গিয়েছিল ভারতে। ইউনান প্রদেশেও উপসর্গহীন সংক্রমণ ছড়িয়েছে। দুইজন আক্রান্তের মধ্যে একজন চিন এবং একজন মিয়ানমারের বাসিন্দা। এছাড়াও মিয়ানমার থেকে চিনে যাওয়া এক বাসিন্দার শরীরেও উপসর্গহীন করোনার খোঁজ পাওয়া গিয়েছে।

ইউনান প্রদেশের ট্রানজিট পয়েন্ট হল রুইলি। এই প্রদেশের সঙ্গে মিয়ানমার ছাড়াও ভিয়েতনামেরও সীমান্ত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+