প্রধানমন্ত্রীর লড়াই থেকে সরে দাঁড়ালেন বরিস জনসন, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রশংসা ঋষি সুনকের
প্রধানমন্ত্রীর লড়াই থেকে সরে দাঁড়ালেন বরিস জনসন, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রশংসা ঋষি সুনকের
লিজ ট্রাসের পদত্যাগের পর ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনকের ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে। বরিস জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রীর লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জল্পনা দেখা দিয়েছিল। তবে জনসনের তরফে জানানো হয়, তিনি প্রধানমন্ত্রীর দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এরমধ্যে প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক বরিস জনসনের ভূয়শী প্রশংসা করলেন বলে জানা গিয়েছে।

বরিসের প্রশংসা সুনকের কণ্ঠে
বরিস জনসনের প্রশংসা করতে গিয়ে ঋষি সুনক বলেছেন, ব্রেক্সিট, করোনা মহামারী, কোভিড ভ্যাকসিন বিতরণ, ইউক্রেন যুদ্ধের মতো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। তিনি বলেন, ব্রেক্সিন ও করোনা ভ্যাকসিন বিতরণের মতো গুরুত্ব পূর্ণ ক্ষেত্রে বরিস জনসন ব্রিটেনকে নেতৃত্ব দিয়েছেন। টুইট করে সুনক বলেন, 'তিনি আমাদের দেশকে আমাদের সবচেয়ে কঠিন কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন এবং তারপর পুতিন ও ইউক্রেনে তার বর্বরোচিত যুদ্ধের মুখোমুখি হয়েছেন। এর জন্য আমরা সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব।' সুনক টুইট করে বলেন, 'যদিও তিনি পুনরায় প্রধানমন্ত্রীর জন্য প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে আমি সত্যিই আশা করি তিনি দেশে এবং বিদেশে জনজীবনে অবদান রাখবেন।'

প্রধানমন্ত্রীর লড়াইয়ে না জনসনের
৪৫ দিনের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন লিজ ট্রাস। পরেই ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই সময় বরিস জনসনের প্রধনমন্ত্রীর লড়াইয়ে অংশগ্রহণের জল্পনা বেড়ে যায়। শোনা যায়, তিনি ছুটি বাতিল করে শুধু প্রধানমন্ত্রীর দৌড়ে অংশগ্রহণ করতে ক্যারাবিয়ান থেকে ব্রিটেনে ফিরে এসেছেন। বরিস জনসন যদিও দাবি করেছিলেন, ব্রিটেনের সাংসদের পর্যাপ্ত সমর্থন রয়েছে তাঁর প্রধানমন্ত্রীর লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য। তবে তিনি প্রধানমন্ত্রীর জন্য লড়াইয়ে অংশগ্রহণ করবেন না বলে ঠিক করেছেন। বরিস জনসন জানিয়েছেন, 'আমার মনে হয়, প্রধানমন্ত্রীর লড়াইয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক হবে না। সংসদে ঐকব্যদ্ধ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে।' তিনি পর্যাপ্ত সমর্থন না পাওয়ার আশঙ্কা করছেন।

কী বললেন বরিস জনসন
বরিস জনসন বলেন, আমি বিশ্বাস করি ব্রিটেনকে আমার অনেক কিছু দেওয়ার রয়েছে। কিন্তু আমার মনে হয়, তার জন্য এটা সঠিক সময় নয়। ২০২৪ সালে সাধারণ নির্বাচনে কনজারভেটিভ দল জিতবে বলে আমি আশা করছি। তিনি বলেন, এই ২০২৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচনে তিনি সফল হবেন বলে আশা করছেন। পাশাপাশি তিনি জানান, প্রথমে তিনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ১০২টি টোরি সাংসদ তাঁকে সমর্থন করেছিলেন। এই নির্বাচনেও তাঁর জেতার প্রবল সম্ভাবনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications