শ্রীলঙ্কায় জঙ্গি হামলা পরবর্তী হিংসা! মসজিদে হামলার পর জারি কারফিউ
'ইস্টার সানডে'র সকালে ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণে পর পর কেঁপে উঠেছিল শ্রীলঙ্কার একাধিক ধর্মীয়স্থান। মৃত্যু হয়েছিল শতাধিকের।
'ইস্টার সানডে'র সকালে ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণে পর পর কেঁপে উঠেছিল শ্রীলঙ্কার একাধিক ধর্মীয়স্থান। মৃত্যু হয়েছিল শতাধিকের। সেই আতঙ্কের কালো ছায়া সরে যেতেই এবার সেদেশের মাটিতে নতুন করে জ্বলে উঠেছে দাঙ্গার আগুন।

শ্রীলঙ্কার একটি মসজিদে হামলার পর এক ব্যক্তির মৃত্যুর পরই গোটা দেশে জারি হয়ে গিয়েছে কারফিউ। সমস্ত গোষ্ঠীকে শান্ত থাকার আবেদন জানিয়েছে প্রশাসন। কার্যত রবিবার থেকেই ফের অশান্ত শ্রীলঙ্কা। ধর্মীয়স্থানে জঙ্গি হামলার পর ,এবারও ধর্মীয় স্থানকে কেন্দ্র করেই সেখানে ছড়িয়ে পড়েছে দাঙ্গার আগুন। শ্রীলঙ্কা প্রশাসন জানিয়েছে, যে ব্যক্তি মারা গিয়েছেন, তাঁকে কয়েকজন মিলে ঘিরে ধরে হত্যা করেছে। যার জেরে গোটা দেশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
জাতীয় উদ্দেশে এক ভাষণে সেদেশের পুলিশ প্রধান সাপ জানিয়ে দিয়েছেন, দাঙ্গায় উস্কানি বা দাঙ্গায় প্রভাব বিস্তার যে করবে,তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে সরকার। ইতিমধ্যেই সেদেশের একাধিক ঘরবাড়ি, ও দোকানপাটে চলেছে এলোপাথারি ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications