Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারত তো রোজ পাঠাচ্ছে, তাও কেনা যাচ্ছে না! ক্ষিদে পেটেই জানেন রোজ ঘুমোতে যাচ্ছেন বাংলাদেশের মানুষ

India-Bangladesh: বাংলাদেশজুড়ে হাহাকার! সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। আলু-পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস অস্বাভাবিক দামে কিনতে হচ্ছে। আর তাতে রীতিমত বাজারে গিয়ে হাত পুড়ছে আমআদমির। এমনকী দু'বেলা ভাত খেতেও ভাবতে হচ্ছে ওপার বাংলার মানুষকে। চালের দাম অস্বাভাবিক বেশি। যদিও বাংলাদেশে চাল পাঠিয়েই যাচ্ছে ভারত।

ওপারের দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত বাংলাদেশে চাল রফতানি করছে। গত দুমাসে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসে ৪৭ হাজার মেট্রিকটন চাল সংশ্লিষ্ট ওই বন্দর থেকে রফতানি করা হয়েছে। এমনকি জাহাজে করেও চাল পাঠানো হয়েছে ওপার বাংলায়। বিপুল চাহিদা মেটাতে ভারত (India-Bangladesh) থেকে চাল কিনতে ইউনূস সরকার।

India-Bangladesh

সে দেশজুড়ে প্রবল ভারত বিদ্বেষ! লাগাতার ভারতের বিরুদ্ধে তোপ দেগে চলেছে মৌলবাদরা। এমনকি ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, ভারতের বিকল্প হিসাবে চিন-পাকিস্তান থেকে পণ্য কেনার কথা ভেবেছে অন্তবর্তী সরকার। কিন্তু ভারত ছাড়া তাদের গতি নেই তা ইতিমধ্যেই টের পেয়ে গিয়েছেন নোবেলজয়ী ইউনূস।

আর তাই ভারত থেকেই চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী, বাংলাদেশের মানুষকে ভাতের জোগান দিচ্ছে ভারত। কিন্তু তা মুখে তুলতে হিমশিম খেতে হচ্ছে ওপারের সাধারণ মানুষকে।

সে দেশের খুচরো বাজারে কিছুতেই কমছে না চালের দাম। প্রকার ভেদে কেজি প্রতি ২ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। হু হু করে দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এমনটাই বলছে বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'যুগান্তরে'র খবরে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চালের দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে শুল্ক মুক্ত চাল আমদানি করছে। তাহলে কেন এমন অস্বাভাবিক দাম?

সে দেশের সাধারণ মানুষ বলছে, সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। বিশেষ করে বাজারের উপর নজরদারি অভাব রয়েছে সরকারের। ফলে সিন্ডিকেট এবং ফোঁড়েদের কারণে সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া! সাধারণ মানুষের কথায়, নোংরা রাজনীতি করছে কিছু মানুষ। আর নিরীহ সাধারণ মানুষ মরছে।

India-Bangladesh: কোন চালের দাম কত বাড়ল?

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আঠাশ জাতের চাল কেজি প্রতি ৩ টাকা বেড়ে ৬৫ টাকা, স্বম্পা কাটারি কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭২ টাকা (বাংলাদেশের মুদ্রায়), রত্না আতব কেজি প্রতি ২ টাকা বেড়ে ৬০ টাকা (বাংলাদেশের মুদ্রায়), স্বর্ণা ২ টাকা বেড়ে ৫৪ টাকায় (বাংলাদেশের মুদ্রায়), জিরাশাইল জাতের চাল কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৭৫ টাকা (বাংলাদেশের মুদ্রায়) দরে বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমস অফিসার 'যুগান্তর'কে জানিয়েছে, শুল্কমুক্তভাবে হিলি স্থলবন্দরে ৪১০ ডলারে চাল আমদানি হচ্ছে। চলতি বছরের ১২ নভেম্বর থেকে দফায় দফায় ভারত থেকে চাল আমদানি হচ্ছে বন্দর থেকে। ওই আধিকারিকের কথায়, নভেম্বর ও ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত প্রায় ৪৭ হাজার মেট্রিকটন চাল আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। বর্তমানে চাল আমদানির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+