নয়া 'যুদ্ধে' মেতেছেন ট্রাম্প, বুধবারই 'পারস্পরিক শুল্ক' ঘোষণা, হোয়াইট হাউসের ঘোষণায় নজর রাখছে ভারত
Reciprocal Tariff in USA : আজ বুধবারই 'পারস্পরিক শুল্ক' (Reciprocal tariffs) ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। এবং তা দ্রুত কার্যকর হবে বলে জানিয়ে দিল হোয়াইট হাউস। এবং আগামী ৩রা এপ্রিল অর্থাৎ বুধবার অটো ট্যারিফ নির্ধারিত সময় অনুযায়ী হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত দেশের বিরুদ্ধে এই পারস্পরিক ট্যারিফ ঘোষণা করা হতে পারে সেই তালিকায় থাকতে পারে ভারতও।
ফলে চিন্তার একটা কালো মেঘ তৈরি হয়েছে। যদিও এই ইস্যুতে ভারত মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার দিকেই নজরত রাখছে বলে মনে করা হচ্ছে। জক হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরোলিন লিভিট (White House Press Secretary Karoline Leavitt) জানিয়েছেন, পারস্পরিক শুল্ক (Reciprocal tariffs) বসানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর অর্থনৈতিক পরামর্শদাতা, ব্যবসায়ীক উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। পুরো বিষয়ট নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে বলেও জানানো হয়েছে।

কেরোলিন লিভিটের কথা অনুযায়ী, এখন শুধুই ঘোষণা বাকি। লিবারেশন ডে'র অনুষ্ঠান আছে হোয়াইট হাউসে। সেখানেই এই সংক্রান্ত ঘোষণা ট্রাম্প করতে পারে বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্যারিফ টিম সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন।
আমেরিকার শ্রমিকদের স্বার্থেই ভালো কিছু একটা ঘোষণা করা হবে। আর সেই বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে। তবে ইতিমধ্যেই বেরশ কিছু দেশ এবং সংস্থা ইতিমধ্যেই যোগাযোগ করেছে। এমনকী ডোনাল্ড ট্রাম্পও তাদের সঙ্গে আলোচনা করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন কেরোলিন লিভিট।
তবে কোন কোন দেশ এই তালিকায় আছে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানি। হোয়াইট হাউসের এই আধিকারিকের কথায়, মার্কিন প্রেসিডেন্ট সবসময় আলোচনার পক্ষেই। তবে মার্কিন শ্রমিকরা যাতে কোনও ভাবেই বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর রয়েছে তাঁর। এমনকী ন্যায্য সুযোগ সুবিধা পান সেই চেষ্টা চালাচ্ছেন। আর তা করতে যে ভুলগুলি দীর্ঘ সময় ধরে হয়ে এসেছে তা বদলানোর চেষ্টাই ট্রাম্প করছেন বলেও এদিন জানান প্রেস সেক্রেটারি কেরোলিন লিভিট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, কোন কোন দেশের উপর শুল্কের খাঁড়া নামতে পারে তা নিয়ে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন কেরোলিন। এক বার্তায় মঙ্গলবার তিনি জানান, কোন কোন দেশ মার্কিন পণ্যের উপর কত শুল্ক চাপায়। সে তালিকায় ছিল ভারতের নামও। কেরোলিন বলেন, ভারত আমেরিকার কৃষিজাত পণ্যে ১০০ শতাংশ শুল্ক নেয়। এই অবস্থায় ভারতের উপর পাল্টা শুল্ক কি হয় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications