মাত্র ১৩ বছর বয়সে ফিলিপের প্রেমে পড়েছিলেন এলিজাবেথ, চিঠিতেই জমে উঠেছিল প্রেম

মাত্র ১৩ বছর বয়সে ফিিলপের প্রেমে পড়েছিলেন এলিজাবেথ, চিঠিতেই জমে উঠেছিল প্রেম

রূপকথার গল্পের মতই রানি দ্বিতীয় এলিজাবেথের জীবন। শৈশব থেকে প্রেম, রানি হয়ে ওঠা সবটাই যেনরূপকথা। রানির ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক কাহিনী রয়েছে। শোনা যায় মাত্র ১৩ বছর বয়সে নাকি তিনি প্রেমে পড়েছিলেন। তাঁর প্রিন্স চার্মিং ছিলেন প্রিন্স ফিলিপ। ডেনমার্ক অ্যন্ড গ্রিসের প্রিন্স ফিলিপ।

১৩ বছর বয়স থেকে প্রেম

১৩ বছর বয়স থেকে প্রেম

প্রাসাদেই জন্ম। রাজকীয় আদব কায়দা িনয়েই বেড়ে উঠেছিলেন এলিজাবেথ। রািন ভিক্টোরিয়ার যাতে বলে যোগ্য পৌত্রী ছিলেন তিনি। শৈশব থেকেই দাপুটে ছিলেন এলিজাবেথ। তাঁর ব্যক্তিগত জীবনও ছিল রোমাঞ্চে ভরা। শোনা যায় রানি নাকি তিন বারের দেখাতেই প্রিন্স ফিলিপের প্রেমে পড়েছিলেন। প্রথমবার প্রিন্স ফিলিপের সঙ্গে তঁার দেখা হয় ১৯৩৪ সালে। দ্বিতীয়বার সাক্ষাত হয় ১৯৩৭ সালে। আর তৃতীয়বার সাক্ষাৎ হয়েছিল ডার্ট মাউথে রয়াল নভি কলেজে। সেখান থেকে ফিরে আসেই এলিজাবেথ জানিয়েছিলেন িতনি প্রিন্স ফিলিপের প্রেমে পড়েছেন। তার পর থেকে শুরু হয় প্রেম। চিঠিতেই এতে অপরকে প্রেম নিবেদন করেন। চিঠিতেই চলত প্রেম পর্ব।

ফিলিপের সঙ্গে বিয়েতে জটিলতা

ফিলিপের সঙ্গে বিয়েতে জটিলতা

প্রায় ৮ বছর এভাবেই ফিলিপের সঙ্গে প্রেম করেছেন এলিজাবেথ। ২১ বছর বয়সে ফিলিপের সঙ্গে তাঁর বাগদান হয়। কিন্তু পুরো প্রক্রিয়াটা সহজ ছিল না। কারণ ফিলিপের সেসময় তেমন কোন অর্থনৈতিক জোর ছিল না। ডেনমার্কে তাঁর বাবাকে রাজার আসন থেকে গদিচ্যূত করা হয়েছিল। ফিলিপের দিদি বিয়ে করেছিলেন এক জার্মানকে তাঁর সঙ্গে আবার নাৎসী যোগ ছিল।তাই রানির বাবার উপদেষ্টা এই বিেয়তে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু এলিজাবেথ জানিয়ে দেন তিনি বিয়ে করলে ফিলিপকেই বিয়ে করবেন। এই বিয়েতে আপত্তি জানিয়েছিলেন এলিজাবেথের মাও। তিনি ফিলিপকে ব্রিটিশ মনে করতেন না।

কীভাবে সম্ভব হল বিয়ে

কীভাবে সম্ভব হল বিয়ে

ফিলিপকে বিয়ে করতে অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছিল রািন এলিজাবেথকে। তবে তার আগে ফিলিপকে দত্তক নিয়েছিলেন ডেনমার্কের লেফটেন্যান্ট ফিলিপ মাউন্টব্যাটেন। তারপরেই তাঁকে ডিউক অব এডিনবার্গের উপাধি দেওয়া হয়। তার পরে এলিজাবেথকে বিয়ে করতে পারেন ফিলিপ। ১৯৪৭ সালের ২০ নভেম্বর ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে রাজকীয় বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠানে ২৫০০ উপহার পেয়েছিলেন এলিজাবেথ। কিন্তু ফিলিপের তিন বোনের জার্মান যোগ নিয়ে সেসময় এলিজাবেথের সঙ্গে ফিলিপের বিয়ের অনেকেই আপত্তি জানিয়েছিলেন।

বিয়ের বছর ঘোরার আগেই মা হন এলিজাবেথ

বিয়ের বছর ঘোরার আগেই মা হন এলিজাবেথ

বিয়ের এক বছর হওয়ার আগেই মা হয়েছিলেন এলিজাবেথ। ১৯৪৮ সালের ১৪ নভেম্বর তিনি প্রথম সন্তান প্রিন্স চার্লিসের জন্মদেন। তারপরেই তিিন তাঁর বাবা মাকে চিঠি লেখেন তাঁর সন্তানকে যেন ব্রিটিশ রাজপরিবারের টাইটেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তাতে অবশ্য অনুমতি পেয়েছিলেন এলিজাবেথ । সেকারণেই ব্রিটিশ রাজ পরিবারের মেয়ে হয়েও তাঁর সন্তানরা ব্রিটিশ রাজ পরিবারের টাইটেল ব্যবহারের সুযোগ পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+