Putin's Crisis Over: ওয়াগনার বিদ্রোহের অবসান ঘটাতে চুক্তি! সংকটের মুখ থেকে ফিরল রাশিয়া

ওয়াগনার বিদ্রোহ দমন করতে শেষ পর্যন্ত চুক্তি করল রাশিয়া (Putin's Crisis Over)। ক্রেমলিনের তরফে এই কথা জানানো হয়েছে। রাশিয়ার তরফে আরও বলা হয়েছে, প্রিগোজিন বেলারুশের দিকে যাচ্ছেন এবং ওয়াগনার ভাড়াটে সেনারা তাদের বিদ্রোহ থেকে ফিরে গিয়েছেন।

সব মিলিয়ে স্বল্পস্থায়ী বিদ্রোহ। যা নিয়ে রাশিয়ায় দেড় দিনের জন্য খানিক অনিশ্চয়তা তৈরি হয়। প্রেসিডেন্ট পুতিনকে সরিয়ে ক্ষমতা দখলের পরিস্থিতি তৈরির কথাও কোনও কোনও মাধ্যম থেকে প্রচার করা হয়। সেই সময় ওয়াগনার সেনারা রাশিয়ার দুটি সামরিক ঘাঁটি দখল করার পরেই মস্কোর রাস্তায় সেনা মোতায়েন করে বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়।

পুতিন

রক্তপাত হতে পারে সতর্ক করার পরেও যুদ্ধবাজ প্রিগোজিন সত্য বুঝতে পেরে সেনা কলামগুলিকে ঘুরিয়ে বিপরীত দিকে চলে যায়। ক্রেমলিনের তরফে বলা হয়, ওয়াগনার সেনাদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না। এছাড়াও তাদের কাজকে ক্রেমলিন সব সময় সম্মান করে বলেও জানানো হয় (Putin's Crisis Over)।

ক্রেমলিনের তরফে বলা হয়েছে, প্রিগোজিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে এবং তিনি নিজেই বেলারুশের দিকে চলে যাবেন। বেশি ক্ষতি ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেও জানানো হয় ক্রেমলিনের তরফে।

রাশিয়া

এই পরিস্থিতি রাশিয়ার পাশে ছিলেন চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি প্রিগোজিনের কাজের নিন্দা করে বলেছেন কর্তপাত ঘটতে পারত। তিনি আরও বলেছেন, একজনের ব্যক্তিগত অহংকার এই ধরনের বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারত (Putin's Crisis Over)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+