দলে দলে প্রতিবাদীরা ইউনূসের বাড়ির দিকে এগোচ্ছেন! ২৪ ঘণ্টার চূড়ান্ত সময়... বড় বিপদের মুখে প্রধান উপদেষ্টা

Bangladesh: ফের একবার উত্তাল বাংলাদেশ! বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের (BDR murder case) দাবিতে আজ বুধবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বাসভবন অভিযানের ডাক দেওয়া হয়। আর সেই ডাকে সাড়া দিয়ে কয়েক হাজার ছাত্র জনতা জড়ো হয়। এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোতে শুরু করে। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় সে দেশে। এই অভিযানকে কেন্দ্র করে যাতে নতুন করে অশান্তি না হয় সেজন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়।

শুধু তাই নয়, বিশাল এই মিছিল বাংলাদেশের (Bangladesh) শাহবাগ থানার সামনেই আটকে দেওয়া হয়। পুলিশ আটকে দিলে সেখানে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। কার্যত প্রবল চাপের মুখে পড়ে যান ইউনূস! চাপ বাড়তে থাকে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর উপরেও।

Bangladesh

শেষমেশ একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশের সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউনে'র খবর অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগী বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এদিনের এই আন্দোলনে সামিল হন।

আন্দোলনকারীদের দাবি, এই ঘটনায় যেসব বিডিআর সদস্য এখনও বাংলাদেশের বিভিন্ন জেলে গ্রেফতার হিসাবে রয়েছেন। তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একইসঙ্গে যাদের বিনাকারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরও চাকরিতে পুনর্বহাল করতে হবে। এজন্য অন্তবর্তী সরকারকে ২৪ ঘণ্টার চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছে।

না হলে ফের বৃহত আন্দোলনের ডাক আন্দোলনকারীদের। এই দাবিতেই এদিন আন্দোলনকারীরা সে দেশের প্রধান উপদেষ্টাকে ডেপুটেশনও দেন। যা খবর, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন ইউনূস। বলে রাখা প্রয়োজন, বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে গত কয়েকদিন ধরেই ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন সমন্বয়ক মাহিন সরকার।

একের পর এক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এদিন কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করা হয়। আর তাতে সামিল হন কয়েক হাজার মানুষ। দীর্ঘক্ষণ ধরে আন্দোলনকারীদের অবস্থান চলে। আর এই কারণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কার্যত স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ।

Bangladesh: কি এই বিডিআর বিদ্রোহ?

বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড হল ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ড। বিদ্রোহের পর বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+