Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মার্কিন উপরাষ্ট্রপতিকে নজরকাড়া উপহার মোদীর, অস্ট্রেলিয়া-জাপানের প্রধানমন্ত্রীর উপহারেও চমক

মার্কিন উপরাষ্ট্রপতিকে নজরকাড়া উপহার মোদীর, অস্ট্রেলিয়া-জাপানের প্রধানমন্ত্রীর উপহারেও চমক

তিন দিনের ব্যস্ত সফরসূচির মাঝে সময় বের করে ইতিমধ্যেই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। এমনকী বৈঠকও সেরেছেন আস্ট্রেলিয়া, জাপান সহ একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও। আর তাদের সঙ্গে দেখা করেই তুলে দিলেন একাধিক উপহার। সবতেই রইল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।

মার্কিন উপরাষ্ট্রপতিকে দুটি উপহার মোদীর

মার্কিন উপরাষ্ট্রপতিকে দুটি উপহার মোদীর

সূত্রের খবর, কমলা হ্যারিসকে দু'টি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে কমলার ঠাকুরদা পিভি গোপালনের একটি নথিও রয়েছে বলে জানা যাচ্ছে। তাতে পিভি গোপালনের স্বাক্ষরও রয়েছে বলে জানা যাচ্ছে। কাঠের হ্যান্ডিক্রাফটের ফ্রেমের বাঁধিয়ে ওই উপহার দেওয়া হয়েছে মার্কিন উপরাষ্ট্রতিকে। অন্যদিকে কমলাকে মিনার কাজ করা দাবার সেটও উপহার দিয়েছেন মোদী।

 কমলাও ধন্যবাদ জানান মোদীকে

কমলাও ধন্যবাদ জানান মোদীকে

এই দাবার সেটটি কাশীতে তৈরি হয়েছিল। বিশেষ উপহারের জন্যই মূলত বিশেষ অর্ডার নিয়ে এই দাবা সেটটি তৈরি করেছিলেন কারিগরেরা। দাবার প্রতিটি ঘুঁটিই বিশেষ ভাবে উজ্বল। গোটা সেট জুড়েই অত্যন্ত মনোহারী ও ভারতীয় সংস্কৃতির ছোঁয়া রয়েছে। এদিকে এই অন্যন্য উপহার পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি কমলাও। বারেবারেই ধন্যবাদ জানান মোদীকে।

 আবেগতাড়িত টুইট মোদীর

আবেগতাড়িত টুইট মোদীর

এদিকে কমলার সঙ্গে দেখা করার পর টুইট করতে দেখা যায় মোদীকে। নতুন বার্তায় মোদী লেখেন 'ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দেখা করতে পেরে আমি আপ্লুত। গোটা বিশ্বের কাছেই তিনি অনুপ্রেরণা। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে। নীতি এবং সংস্কৃতিগত দিক ভারত আমেরিকার অনেক মিল রয়েছে। আর সেই সাদৃশ্যকে মাথায় মিলের উপর ভিত্তি করে তৈরি হওয়া ভারত এবং আমেরিকার বন্ধুত্বকে আরও মজবুত করার চেষ্টা করব আমরা।

 অস্ট্রেলিয়া-জাপানের প্রধানমন্ত্রীকে দিলেন কী উপহার

অস্ট্রেলিয়া-জাপানের প্রধানমন্ত্রীকে দিলেন কী উপহার

অ্ন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে একটি সোনালি-গোলাপি রঙের মিনে করা জাহাজের খুদে সংস্করণ উপহার দিয়েছেন মোদী। এদি্কে বৌদ্ধ দর্শন ও মতবাদের সঙ্গে জাপানের যোগ অনেক গভীর। সেকথা মাথায় রেখেই জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাকে চন্দনকাঠ দিয়ে তৈরি একটি বুদ্ধমূর্তি উপহার দিয়েছেন মোদী।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+