সামর্থ্য নেই জুতো কেনার, পায়ে ব্যান্ডেজ জড়িয়েই সোনা জয় কিশোরীর
সামর্থ্য নেই জুতো কেনার, পায়ে ব্যান্ডেজ জড়িয়েই সোনা জয় কিশোরীর
চোখে একরাশ স্বপ্ন, আর অদম্য মনের জোরকে সম্বল করে স্বপ্ন পূরণে সমস্ত বাধাকে অতিক্রম করলো ফিলিপিন্সের এক কিশোরী। খালি পায়ে শুধুমাত্র ব্যান্ডেজ জড়িয়েই দৌড় প্রতিযোগিতায় জিতলো স্বর্ণ পদক। তাও আবার একটা নয়, তিন তিনটে। রিয়া বুলোস নামের ওই বছর ১১-র ওই কিশোরীর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ফিলিপিন্সের ১১ বছর বয়সী ওই খুদে ইলোইলো স্কুলের হয়ে আন্তঃস্কুল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটারের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পায়ে কোনও রকম বুট ছাড়াই একপ্রকার খালি পায়ে শুধু মাত্র ব্যান্ডেজ জড়িয়েই বাজিমাত বছর ১১-র ওই খুদের। এমনকি নিজে হাতে ওই ব্যান্ডেজ উপর নাইকের লোগোও এঁকে রাখে সে। তা দেখে অনেকে টুইটারে জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড নাইক কে ট্যাগ করে ওই খুদে কে একজোড়া জুতা উপহার দেওয়ার জন্য অনুরোধ করে।
@Nike This is Rhea Bullos of Balasan, Iloilo, Philippines. She won 3 golds in the 400, 800, and 1500 meter run at the Iloilo Schools Sports Council Meet 2019.
— mis_ter_e (@_mis_ter_e_) December 10, 2019
📷 | Predirick B. Valenzuela pic.twitter.com/lTu8FklbTl
ছবিগুলি ভাইরাল হওয়ার পরেই বাস্কেটবল স্টোর টাইটান ২২ এর সিইও জেফ কারিয়াসো মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে আসেন। মেয়েটিকে খুঁজে পেতে টুইটার ব্যবহারকারীদের কাছে সাহায্যে আবেদনও করেন। যদিও এসএম সিটি নামে এক বেসরকারি সংস্থা মেয়েটিকে এক জোড়া জুতো, মোজা ও একটি ব্যাগ উপহার দিয়েছে বলে জানা যাচ্ছে। আর এই উপহার গুলো পাওয়ার পর মেয়েটির মুখের হাসিই বলে দেয় যে এই একজোড়া জুতো আদতে তার কাছে কি!












Click it and Unblock the Notifications