পেশোয়ারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃত বেড়ে ৮৩, কড়া নিরাপত্তা পাকিস্তানজুড়ে
পাকিস্তানের মসজিদে প্রবল বিস্ফোরণে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা
পাকিস্তানের পেশোয়ারে ভয়াবহ বিস্ফোরণ। সোমবার দুপুরের নমাজের সময় পুলিশ লাইন এলাকার ওই মসজিদে প্রবল এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে। এমনটাই পেশোয়ারের এক হাসপাতালের তরফে জানানো হয়েছে।
এই ঘটনায় ৫৭ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মৃতদের মধ্যে ২৭ জন পুলিশ কর্মী রয়েছে
তবে এই ঘটনার পরেই পাকিস্তানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিভিন্ন মসজিদগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন এলাকাতেও পাকিস্তান সরকারের তরফে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই সময়ে সেখানে অন্তত ৪০০ জন উপস্থিত ছিল বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তবে মৃতদের মধ্যে ২৭ জন পুলিশ কর্মী রয়েছে বলেও জানা যাচ্ছে। অর্থনৈতিক ভাবে প্রবল চাপের মুখে রয়েছে পাকিস্তান। আর এর মধ্যেই এই ঘটনা। যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে
অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার ওই মসজিদে বহু মানুষ জোড়ো হয়ে থাকেন। সেই মতো মানুষের ভিড় ছিল। আর এর মধ্যেই ওই এলাকাকে জঙ্গিরা বেছে নেয় বলে মনে করা হচ্ছে। তবে ওই মসজদে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। মসজিদের একেবারে ভিতরে পৌঁছতে ছিল একাধিক ব্যারিকেড। সেগুলি এড়িয়েই এগিয়ে যায় জঙ্গি। কিন্তু একটি জায়গাতেও না আটকানোতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কীভাবে ঘাতক বোমা নিয়ে একেবারে ভিতরে পৌঁছে গেল সেটাই ভাবাচ্ছে সে দেশের তদন্তকারীদের। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।

কোন জঙ্গি সংগঠন এর সঙ্গে যুক্ত?
তবে বিস্ফোরণের তীব্রতা ব্যাপক ছিল। বিস্ফোরণে জেরে মসজিদের একাংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। ঘটনার পরেই একটি ভিডিও সামনে এসেছে। যেখানে রক্তাতব অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে দেহ। উদ্ধারকাজের ছবিও ধরা পড়ে ওই ভিডিওতে। তবে এই ঘটনার পরেই তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। ঘটনার পরের দিন আজ মঙ্গলবার সে দেশের একাধিক ধর্মস্থানগুলিতে মানুষের ভিড় অনেক কম। তবে এখনও পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এর সঙ্গে যুক্ত তা স্পষ্ট নয়।

নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ দেশের সুরক্ষায় কোনও দিন চ্যালেঞ্জ হবে না জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী।
Death toll rises to 72 in Peshawar mosque attack, reports Pakistan's Geo News
— ANI (@ANI) January 31, 2023
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications