নেহরুর দাঁতের ডাক্তারের পুত্র হচ্ছেন পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি

পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন আরিফ আলভি। তিনি ভারতের সঙ্গে এক অন্যরকম সম্পর্কের কথা জানিয়েছেন যা বেশ চমকপ্রদ।

পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন আরিফ আলভি। তিনি ভারতের সঙ্গে এক অন্যরকম সম্পর্কের কথা জানিয়েছেন যা বেশ চমকপ্রদ। আলভি জানিয়েছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দাঁতের চিকিৎসক ছিলেন তাঁর বাবা। পাকিস্তানের সরকারি দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের ওয়েবসাইটে আলভির সংক্ষিপ্ত পরিচয়ে এই তথ্য তুলে ধরা হয়েছে।

নেহরুর দাঁতের ডাক্তারের পুত্র হচ্ছেন পাকিস্তানের রাষ্ট্রপতি

আরিফ আলভি ইমরান খানের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা ছিলেন। পিটিআই দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। ৬৯ বছর বয়সী আলভি নিজেও দাঁতের চিকিৎসক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। আর এবার পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী এইতজাজ আহসান ও মুসলিম লিগের মৌলানা ফজল উর রেহমানকে হারিয়ে তিনি পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি হতে চলেছেন।

তাঁর বাবার নেহরুর দাঁতের চিকিৎসক হওয়া ছাড়াও ভারতের সঙ্গে অন্য যোগাযোগও রয়েছে আলভির। তাঁর পরিবারও দেশ ভাগ হওয়ার পরে ভারত ছেড়ে পাকিস্তানে গিয়ে বসবাস করতে শুরু করে। আলভির বাবা হাবিব রেহমান এলাহি আলভি দেশভাগের আগে জওহরলাল নেহরুর দাঁত পরীক্ষা করতেন। পরে পাকিস্তানে চলে আসেন।

দেশভাগের সময় পরিবার পাকিস্তানে চলে এলে ১৯৪৭ সালেই করাচিতে জন্ম হয় আলভির। পরে বাবার মতোই দাঁতের চিকিৎসক হিসাবে কেরিয়ার শুরু করেন। পাঁচ দশক আগে রাজনৈতিক কেরিয়ার শুরু করা আলভি জামাত-ই-ইসলামির হয়ে তৎকালীন সেনাশাসক আয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছেন। ১৯৯৭ সালে পিটিআই এর হয়ে প্রথম নির্বাচন লড়েন আলভি। পরে দীর্ঘদিন দলের নেতৃত্বের কাজ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+