টিকটক তারকার সঙ্গে অশ্লীল ভিডিও আছে মন্ত্রীর, এই দাবি করায় সঞ্চালককে চড় পাক মন্ত্রীর
কয়েকদিন আগেই পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদের একটি ভিডিও চ্যাট ফাঁস হয়। যেখানে দেখা যায় পাক সেনশেসন টিকটক তারকা হারিম শাহের সঙ্গে কথা বলছেন তিনি।
কয়েকদিন আগেই পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদের একটি ভিডিও চ্যাট ফাঁস হয়। যেখানে দেখা যায় পাক সেনশেসন টিকটক তারকা হারিম শাহের সঙ্গে কথা বলছেন তিনি। এরপর আরও এক পাক মন্ত্রীয়র সঙ্গে নাম জড়ায় এই টিকটক তারকার। এদিকে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর সঙ্গে টিকটক তারকার নাম জড়ানোয় এক টিভি সঞ্চালককে চড় মেরে বসলেন মন্ত্রী।

চড় মেরে অনুতপ্ত নন মন্ত্রী
এই ঘটনা ঘটানোর পর ক্ষমা চাওয়া দূরের কথা, নিজের কর্মকাণ্ডের যুক্তি স্বরূপ মন্ত্রী বলেন, 'সবার আগে আমি একজন মানুষ। মন্ত্রী হয়, মন্ত্রী যায়। তবে আমি আমার উপর কোনও রকমের ব্যক্তিগত আক্রমণ বর্দাস্ত করব না। আমরা মানুষ, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আানলে আমরা প্রতিক্রিয়া দেব সেটাই স্বাভাবিক।'

এই প্রথমবার এই ঘটনা ঘটেনি তিনি
অবশ্য সাংবাদিককে থাপ্পর মারার ঘটনা এই প্রথমবার ঘটাননি মন্ত্রী। এর আগে ২০১৯-এর জুন মাসেও একটি বিয়ের অনুষ্ঠানে এক সাংবাদিককে চড় মেরেছিলেনি তিনি।

হারিম শাহের দাবি
এর আগে হারিম শাহ ইঙ্গিত দেন যে ইমরান খানের দলের আরও অনেক মন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন, 'আমাকে পিটিআইয়ের নেতারা নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। তারা অবশ্যই চাচ্ছেন না আরও মন্ত্রীদের কাহিনি ফাঁস হয়ে যাক। সেই ভয় থেকে তারা আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন। তাই আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি বন্ধ করে দিচ্ছি।' পরে অবশ্য় টুইটটি মুছে দেন তিনি।

কী দাবি করেন সাংবাদিক?
হারিমের সেই দাবির প্রেক্ষিতেই সাবাদিক তথা সঞ্চালক রাই সাকিব খারাল বলেন যে তিনি নিজে সেসব ভিডিও দেখেছেন এবং তাতে ফাওয়াদও রয়েছেন। সেই সময় স্টুডিওতে থাকা ফআওয়াদ নিজের রাগ সামলাতে না পেরে চড় মেরে বসেন সঞ্চালককে।












Click it and Unblock the Notifications