তালিবানের উত্থানের সুযোগে নিজের দেশের সন্ত্রাসবাদীদের আফগানিস্তান পাঠাচ্ছে পাকিস্তান
তালিবানের উত্থানের সুযোগে নিজের দেশের সন্ত্রাসবাদীদের আফগানিস্তান পাঠাচ্ছে পাকিস্তান
নতুন করে আফগানিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করেছে ইসলামি সন্ত্রাসী সংগঠন তলিবান। দেশটির বড় অংশ তালিবানের দখলে চলে গিয়েছে৷ আফগান সরকার চেষ্টা চালাচ্ছে দেশের মানুষকে তালিবানের হাত থেকে সুরক্ষিত করার।কিন্তু এরই মাঝে প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে তালিবানদের সাহায্য করার জন্য সন্ত্রাসবাদী পাঠানো হচ্ছে বলে জানালো আফগান সরকার৷

আমেরিকা সৈন্য সরিয়ে নেওয়ার পর থেকেই আফগানিস্তানে নিজেদের পায়ের তলার মাটি ফিরে পাওয়ার কাজ চালিয়ে যাচ্ছিল তালিবান। সম্প্রতি সে বিষয়ে অনেকটাই সফল হয়েছে বিশ্বের অন্যতম কুখ্যাত জঙ্গি সংগঠনটি। মঙ্গলবার আফগান আধিকারিকদের পক্ষ থেকে প্রকাশিত একটি বার্তায় ভারত সহ অন্য প্রতিবেশি রাষ্ট্রগুলিকে তালিবান ও পাকিস্তানের যোগাযোগের বিষয়ে জানানোর চেষ্টা করেছে আফগান সরকার৷ দেশটির সরকারি আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছে, তালিবানের উত্থান ও দেশে বিশৃঙ্খল অবস্থার সুযোগ ভালো মতোই নিচ্ছে পাকিস্তান। নিজেদের দেশের লস্কর, আইএম সহ একাধিক সন্ত্রাসবাদী সংগঠনকে আফগানিস্তানে সরিয়ে ফেলছে ইমরান খানের দেশ।
শেষ একমাসে লস্কর-ই-তৈবা সহ একাধিক পাকিস্তানি জঙ্গি গ্রুপের সক্রিয়তা বেড়েছে আফগানিস্তানে৷ সম্প্রতি আফগান সেনার গুলিতে বেশ কয়েকজন জঙ্গি মারা যায়৷ যাদের কাছ থেকে পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গিয়েছে৷ উজবেকিস্তানের একটি সম্মেলনে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সামনেই পাকিস্তানের এ হেন আচরনের সমালোচনা করেছেন আফগান প্রেসিডেন্ট।
তবে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেও সে।দেশের কঠিন সময়ে ভারতের ভূমিকার প্রসংশায় করছে আফগানিস্তান। আফগান সরকার ও তালিবানের মধ্য মধ্যস্থতাকারী আবদুল্লাহ আবদুল্লাহ সে দেশে ভারতের রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডনের প্রশংসা করেছেন আফগানিস্তানের শান্তি ফিরিয়ে বজায় রাখার ব্যাপারে সহযোগিতার জন্য৷












Click it and Unblock the Notifications