কাশ্মীরকে ভারত থেকে মুক্ত করার রাস্তা দেখাল পাকিস্তান, তালিবান-জুজু ভারতকে
কাশ্মীরকে ভারত থেকে মুক্ত করতে পাকিস্তানের সঙ্গে আছে তালিবানরা। আফগানিস্তানে তালিবান রাজ শুরু হতেই ভারতকে জুদু দেখানো শুরু করল পাকিস্তান।
কাশ্মীরকে ভারত থেকে মুক্ত করতে পাকিস্তানের সঙ্গে আছে তালিবানরা। আফগানিস্তানে তালিবান রাজ শুরু হতেই ভারতকে জুদু দেখানো শুরু করল পাকিস্তান। এক টিভি সাক্ষাৎকারে পাকিস্তানের শাসকদলের এক নেতা তালিবানদের সাহায্যে কাশ্মীর ভারতের হাত থেকে ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে বিতর্ক বাধিয়েছেন।

ভারত থেকে কাশ্মীরকে 'মুক্ত' করতে সাহায্য করবে তালিবানরা
পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর একজন নেতা বলেন, তালিবানরা ভারত থেকে কাশ্মীরকে 'মুক্ত' করতে সাহায্য করবে। একটি টেলিভিশন-বিতর্কে অংশ নিয়ে পিটিআই নেতা নীলম ইরশাদ শেখ এ কথা বলেন। তিনি বলেন, "তালিবানরা বলেছে যে তারা আমাদের সঙ্গে আছে এবং তারা কাশ্মীরকে মুক্ত করতে আমাদের সাহায্য করবে।"
|
হোয়াটসঅ্যাপে তালিবানদের ঘোষণা! ভারতকে ভিডিও-বার্তা
পাকিস্তানের সাংবাদিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি যে ভিডিওটি রিটুইট করেছিলেন, সেই ভিডিওটির ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে। ভিডিওতে নিউজ অ্যাঙ্কর বারবার শেখ এই তথ্যের উৎস সম্পর্কে তাঁকে বারবার জিজ্ঞাসা করেছিলেন। এক পর্যায়ে বিস্মিত হয়ে তিনি বলেন যে, তিনি হোয়াটসঅ্যাপে তালিবানদের এমন ঘোষণা সম্পর্কে পড়েছিলেন।

আপনি কী বলেছেন তা আপনার ধারণা আছে, বিতর্ক
এরপরই বিস্ময়ের সুরে তিনি বলেন, আপনি কি বুঝতে পারছেন আপনি কী বলেছেন? আপনি কী বলেছেন তা আপনার কোনও ধারণা নেই। এই শো সারা বিশ্বে প্রচারিত হবে। এবং এটি ভারতেও দেখা যাবে। সংবাদ উপস্থাপক উদ্বিগ্ন হয়ে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ওই নেতাকে জিজ্ঞাসা করেন।

কাশ্মীরকে পাকিস্তানের অংশ বানাতে সাহায্য করবে তালিবানরা!
নীলম ইরশাদ শেখ তাঁর বক্তব্যের উপর জোর দেন। বলেন, পাকিস্তান তাঁর সেনাবাহিনীর শক্তি দিয়ে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে 'ভারত থেকে কাশ্মীর মুক্ত' করার ক্ষমতা রাখে। নীলম ইরশাদ শেখ আরও বলেন যে, আফগানিস্তানে যখন তালিবানদের নির্যাতন করা হচ্ছে, তখন পাকিস্তান তাদের সমর্থন করেছিল। তখনই তালিবানরা বলেছিল যে, তারা কাশ্মীরকে পাকিস্তানের অংশ বানাতে সাহায্য করবে। এবং কাশ্মীরকে তাদের ফিরিয়ে দেবে।

কাশ্মীর ইস্যুকে সামনে এনে পাকিস্তান আবার নয়া বিতর্কে
নীলমের ইরশাদের বক্তব্য এমন একটা সময়ে এসেছে, যখন আফগানিস্তানে তালিবানদের আধিপত্য বিস্তারের জন্য পাকিস্তানকে ধারাবাহিকভাবে দায়ী করা হচ্ছে। তালিবানদের চিকিৎসা সহায়তা, অস্ত্র এবং রসদ সরবরাহ করছে পাকিস্তান, এই অভিযোগ উঠে পড়েছে। আর তালিবানরা কাবুল দখল কররা পর কাশ্মীর ইস্যুকে সামনে তুলে এনে পাকিস্তান আবার নয়া বিতর্কের জন্ম দিল।

কাশ্মীরকে দ্বিপক্ষীয় এবং অভ্যন্তরীণ বিষয় বলেছিল তালিবানরা
আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছে তালিবানরা। তার ফলে প্রায় ২০ বছর পর দেশটিতে তালিবানি শাসন শুরু হতে চলেছে। আফগানিস্তানে তালিবান রাজ শুরু হওয়ার পরপরই, একজন তালিবান কর্মকর্তা কাশ্মীরকে দ্বিপক্ষীয় এবং অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে এই গোষ্ঠীটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের দিকে মনোনিবেশ করবে না।

তালিবানকে সমর্থন করার জন্য ছাত্রদের প্রশংসা
সম্প্রতি আরেকটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে যাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মৌলবাদী জামিয়া হাফসা মাদ্রাসার ছাত্ররা কবিতা আবৃত্তি এবং দলের পতাকা প্রদর্শন করে আফগানিস্তানে বিদ্রোহীদের বিজয় উদযাপন করছে। সেমিনারির প্রধান তালিবানকে সমর্থন করার জন্য ছাত্রদের প্রশংসা করেন এবং বলেন যে, তিনি চান ইসলামিক আমিরাত আফগান সীমানার বাইরে প্রসারিত হোক।

পরোক্ষভাবে তালিবানদের সমর্থন, কী বক্তব্য ইমরানের
এরপর ইসলামাবাদ প্রশাসন দাবি করেছে যে, তাংরা সেমিনারির ভবন থেকে তালিবানদের পতাকা সরিয়ে দিয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও পরোক্ষভাবে তালিবানদের সমর্থন দিয়েছিলেন। আফগানিস্তানে তালিবান-রাজের কথায় তিনি বলেন যে, যুদ্ধ-বিধ্বস্ত দেশে দাসত্বের শৃঙ্খল ভেঙে দেওয়া হয়েছে।

তালিবানদের কাবুলৃ-জয়ে পাকিস্তানের কাশ্মীর-মন্তব্য
সম্প্রতি মার্কিন সেনা প্রত্যাহারের পর তালিবানরা আফগানিস্তান দখল করে নেয়। তলিবানদের কাবুল জয়ের পর আফগান সরকারের পতন ঘটে। আশরাফ গনির অপসারণের পর আফগানিস্তানে তালিবান-রাজ শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। তবে পঞ্জশিরে নর্দান অ্যালাইন্স আফগানদের সমর্থনে তুমুল লড়াই চালাচ্ছে তালিবানদের বিরুদ্ধে। এই অবস্থান পাকিস্তানের কাশ্মীর-মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

ভারত পাকিস্তানকে সূচাগ্র মেদিনীও ছাড়বে না
পাকিস্তানের এহেন মন্তব্যের পর ভারত কী বার্তা দেয়, সেদিকেই তাকিয়ে এখন কূটনৈতিক মহল। ভারত পাকিস্তানকে সূচাগ্র মেদিনীও ছাড়বে না। পাকিস্তান তালিবান-জুজু দেখালে তার পাল্টা জবাব পাবে। ভারত এখনও তালিবানদের নিয়ে নিজেদের অবস্থান জানায়নি। ভারত এখন আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফেরাতেই মনোনিবেশ করেছে।












Click it and Unblock the Notifications