রাষ্ট্রসংঘে ফের কাশ্মীর ইস্যু! ছুটলেন পাকিস্তানের মন্ত্রী
ফের আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যু তুলতে চায় পাকিস্তান। সেই জন্য সোমবার সকালে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত সভায় যোগ দিতে জেনিভা রওনা হয়ে গিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
ফের আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যু তুলতে চায় পাকিস্তান। সেই জন্য সোমবার সকালে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত সভায় যোগ দিতে জেনিভা রওনা হয়ে
গিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। রাষ্ট্রসংঘে মানবাধিকার সংক্রান্ত ৪২ তম অধিবেশনে অংশ নেবেন তিনি।

রবিবার ইসলামাবাদে কাশ্মীর সেলের দ্বিতীয় বৈঠকে কুরেশি বলেন, তিনি নির্দোশ কাশ্মীরিদের বিষয়টি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে তুলবেন।
রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত ৪২ তম সম্মেলনে ২৫ টি সংস্থার তরফে থেকে বিশ্বের বিভিন্ন জায়গার ৯০ টি রিপোর্ট তোলার কথা রয়েছে। যার মধ্যে জম্মু ও কাশ্মীর ছাড়া রয়েছে মিয়ানমার, ইয়েমেন, ইউক্রেন, লিবিয়া, সোমালিয়া, সুদাম, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং জর্জিয়ার ঘটনা।
গতমাসে ভারত ৩৭০ ধারা বাতিলের পর থেকেই খড়গহস্ত পাকিস্তান। ভারত বিষয়টিকে অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করলেন, পাকিস্তান তা কিছুতেই মানতে চায় না।












Click it and Unblock the Notifications