কুলভূষণ যাদব: আন্তর্জাতিক আদালতের রায়ে খুশি পাকিস্তান; বলল ভারত অযথা লাফালাফি করছে
বুধবার, ১৭ জুলাই, কুলভূষণ যাদবের ইস্যুতে দ্য হেগ-এর আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে ভারত যেমন সন্তোষ প্রকাশ করেছে, তেমনই পাকিস্তানও মনে করছে এতে তাদেরই জয় হয়েছে, নয়াদিল্লির হার হয়েছে।
বুধবার, ১৭ জুলাই, কুলভূষণ যাদবের ইস্যুতে দ্য হেগ-এর আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে ভারত যেমন সন্তোষ প্রকাশ করেছে, তেমনই পাকিস্তানও মনে করছে এতে তাদেরই জয় হয়েছে, নয়াদিল্লির হার হয়েছে। পাকিস্তানের সরকারের পক্ষ থেকেও জয়লাভের দাবি করা হয়েছে।

ঠিক কীভাবে কুলভূষণ সম্পর্কে আন্তর্জাতিক আদালতের রায়কে দেখছে পাকিস্তান?
সেদেশের নানা আইনি বিশেষজ্ঞ এবং সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে গিয়ে আইসিজে-র (ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস) দেওয়া রায়ের উপরে নিজেদের মতামত প্রকাশ করেছেন। এবং তাঁদের সকলেরই প্রায় মতে এতে ভারতেরই জয় হয়েছে।
'পাকিস্তানের আইনেই কুলভূষণের বিচার হবে'
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি যেমন বলেছেন যে আন্তর্জাতিক আদালতের দেওয়া রায়তে পরিষ্কার জয় পেয়েছে পাকিস্তান। তাঁর মতে, ভারতের 'চর' কুলভূষণের হেফাজত নিয়ে যাবতীয় জটিলতা উড়িয়ে দিয়ে বলেন যে তিনি পাকিস্তানেই থাকবেন এবং সেদেশের আইন মোতাবেকই তাঁর বিচার হবে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজ্ঞ তৈমুর মালিক একাধিক টুইটে জানান যে বিষয়টি এবারে পাকিস্তানের আইনব্যবস্থার উপরেই ন্যস্ত করা হয়েছে।
'আইসিজে ভারতের তদ্বির গ্রহণ করেনি'
আইসিজে-তে দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক আইনি উপদেষ্টা রিমা ওমর জানিয়েছেন যে কুলভূষণের মুক্তির দাবি নিয়ে ভারত আদালতের কাছে তদ্বির করলেও তাঁরা তা গ্রহণ করেনি।
সাংবাদিক মুবাশির জাইদি বলেন আইসিজে-র রায় নিয়ে ভারতকে বেশি উল্লাস করার বিরুদ্ধে সাবধান করেন।"সীমান্তের ওপারে যারা কুলভূষণের শাস্তি রদ হয়ে গিয়েছে বলে মাতোয়ারা হচ্ছেন তাদেরকে অনুরোধ করব আরও একবার রায়টিকে পড়ে দেখতে," তিনি বলেন।
পাকিস্তানের কাগজ এক্সপ্রেস ট্রিবিউন-এর এক্সিকিউটিভ এডিটর ফাদ হুসেন বলেন ইস্যুটির শেষ পরিণাম পাকিস্তানের পক্ষে খুব খারাপ হয়নি কিন্তু ভারতের পক্ষে তা বেশ খারাপ হয়েছে।












Click it and Unblock the Notifications