Pakistan Election 2024: পাকিস্তানের ভোটে নজিরবিহীন উত্তেজনা, আদালতে ইমরানের দল, পুনর্নির্বাচনের নির্দেশ
পাকিস্তানে দীর্ঘদিন বাদে হল সাধারণ নির্বাচন। স্বতোঃস্ফূর্তভাবে ভোট হয়েছে পাকিস্তানে। কিন্তু ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই পরিস্থিতিটা পদলাতে শুরু করেছে। শরিফ বমান ইমরানের টক্কর চলছে পািকস্তানে। নওয়াজ শরিফ নিজের দলকে জয়ী বলে ঘোষণা করেছে। অন্যদিকে পিছিয়ে নেই ইমরানের দলও। তারা শরিফের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে।
ইমরান খানের দলও নিজেদের জয়ী দাবি করেছে। শোনা যাচ্ছিল ইমরানের দল পিটিআইকে নাকি রাষ্ট্রপতি তলব করেছে সরকার গঠনের জন্য। পাকিস্তানের এই ভোটে ইমরানের দলকে লড়তে দেওয়া হয়নি। তারা নির্দল প্রার্থীদের সমর্থন জানিয়ে ভোটে লড়েছে। অধিকাংশ কেন্দ্রে ইমরানের দল সমর্থিত িনর্দল প্রার্থী জয়ী হয়েছে। এদিকে নওয়াজ শরিফের দলও কড়া টক্কর দিয়েছে।

জানা গিয়েছে ১০১টি আসনে জয়ী হয়েছে ইমরানের দল সমর্থিত নির্দল প্রার্থীরা। একাধিক আসনে রিগিং করা হয়েছে বলে বিক্ষোভ দেখাচ্ছে ইমরানের দলের কর্মী সমর্থকরা। পাকিস্তানের নির্বাচন কমিশন ২৬৫িট আসনের মধ্যে ২৬৪টি আসনের ফলাফল প্রকাশ করেছে। তাতে একাধিক কেন্দ্রে বিপুল রিগিং হয়েছে বলে অভিযোগ করেছে ইমরানের দল।
এদিকে পাক নির্বাচন কমিশনের ঘোষণার পরে রীতিমতো হইহই শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে। ইমরানেকে জেলে ভরেও কিছু করা গেল না। এদিকে যিনি নিজেকে এবং নিজের দলকে জয়ী বলে ঘোষণা করেছিলেন সেই নওয়াজ শরিফের দল ৭৫টি আসন পেয়েছে বলে জানিয়েছে পাক নির্বাচন কমিশন। এক কথায় একক বৃহত্তম দলে পরিণত হয়েছে শরিফের দল। বিলাওল আলি জারদারি ভুট্টোর দল পেয়েছে ৫৪টি আসন।
২৬৫ আসনের লোকসভা সরকার গঠনের জন্য ১৩৩টি আসন প্রয়োজন কোনও একটি দলের। ইমরানের দল এক্ষেত্রে ১০১টি আসন পেয়েছে। কাজেই একক সংখ্যাগরিষ্ঠতা কোনও রাজনৈতিক দলই পায়নি। ইমরানের দলকে সরকার গড়তে হলে শরিফের দলের বা জারদারি বা অন্য ছোট দলগুলির সমর্থন প্রয়োজন। কাজেই কোন সমীকরণে এগোবে এবার পাকিস্তানের রাজনৈতিক চরিত্র তা িনয়ে চলছে জল্পনা।
ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক জায়গায় অশান্তি শুরু হয়ে গিয়েছে। রিগিংয়ের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে ইমরানের দল। মোেটর উপর পাকিস্তানের সিংহভাগ জনতা যে ইমরানের সঙ্গে রয়েছেন সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। দেশের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। অন্যদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও সরকারি সম্পত্তি বোইনি ভাবে বিক্রির অভিযোগে ১৪ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications