Bangladesh: পেটে পেটে এমন ছিল, এতটুকু লজ্জা নেই মহম্মদ ইউনূসের! শেষমেশ কিনা পাকিস্তানের সঙ্গে...
Bangladesh: ইতিহাস ভুলে আর লজ্জার মাথা খেয়ে পাকিস্তানের আরও কাছে আসছে বাংলাদেশ (Pakistan-Banladesh)। সে দেশে পা রাখছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার (Pakistan Deputy PM Ishaq Dar)। মহম্মদ ইউনূসের আমন্ত্রণেই সে সে দেশে আসছেন তিনি। যা খবর, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসতে পারেন ইসহাক দার। পাক সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
বিশেষ করে গত কয়েকমাসে বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে নাটকীয় পট-পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন ওপারের ক্ষমাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের 'প্রেম' বেড়েছে। সে দেশের রাজনেতা থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ অবাধ দরজা খুলে দিয়েছে। ইতিহাস ভুলে ক্রমশ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ (Pakistan-Banladesh) সম্পর্ককে গভীর করার চেষ্টা করছে।

এই অবস্থায় আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার (Ishaq Dar) বাংলাদেশ (Bangladesh) সফর খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ২০১২ সালের পর পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। জানা যাচ্ছে, এই সফরে দুই দেশের মধ্যে একাধিক তাৎপর্যপূর্ণ চুক্তি হতে পারে। বলে রাখা প্রয়োজন, এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় মহম্মদ ইউনূসের। সেই সময় ৭১ এর অমীমাংসিত সমস্যা নিয়ে আলোচনার করার কথা উঠে আসে।
পাক বিদেশমন্ত্রীর বাংলাদেশ সফরে তেমন কিছু আলোচনা হতে পারে কিনা সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, গত বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই উল্লেখ করেন। এমনকি বাংলাদেশকে পাকিস্তান সবরকম সাহায্য করবে বলেও জানান। আর এর মধ্যেই পাক বিদেশমন্ত্রীর ঢাকা সফরে আসার কথা সামনে আসছে।
যদিও এই বিষয়ে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বাংলাদেশের পরিস্থিতির কড়া নজর নরেন্দ্র মোদী সরকার রাখছে, তা স্পষ্ট। বলে রাখা প্রয়োজন, এর আগে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের সেনা আসছে বলে খবর সামনে আসে। যদিও সেই সময় অস্বীকার করেছেন অন্তবর্তী সরকার। যদিও বাংলাদেশের কান পাতলেই শোনা যায়, খুব শীঘ্রই বাংলাদেশে (Bangladesh) পা রাখবে পাকিস্তান সেনার একটি দল। যারা বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে বলেই খবর। এমনকি দুদেশের মধ্যে বেড়েছে বাণিজ্যও।












Click it and Unblock the Notifications