স্কুলে জঙ্গি হামলায় দায়ী ভারত! বলছেন পাকিস্তানি 'বুদ্ধিজীবী'

জাইদ হামিদ পাকিস্তানে যথেষ্ট পরিচিত। 'বুদ্ধিজীবী' হিসাবে কদর আছে। এহেন ব্যক্তি এ দিন পরপর টুইট করেন। বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের যুদ্ধে জিতেছিল ভারত। পাকিস্তান দু'টুকরো হয়ে গিয়েছিল। সেই থেকে ১৬ ডিসেম্বর দিনটিকে ভারত বেছে নেয় সেই পুরনো ক্ষত খুঁচিয়ে তুলতে। এ জন্য ভারতের বিরুদ্ধে বদলা নেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন ওই ব্যক্তি।
India, we will NOT forgive you for this atrocity ! You chose the day of December 16th to rub it in. We stand firm, united & will crush you !
— Zaid Hamid (@ZaidZamanHamid) December 16, 2014 যদিও এই ঘটনায় ভারত জড়িত, এমন দাবি পাকিস্তানের সেনাবাহিনী বা সরকারও করেনি। ওই ব্যক্তি কোথা থেকে এমন অদ্ভুত তথ্য পেলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ওয়াকিবহাল মহলে।
TTP is funded & supported by India, protected in Afghanistan, supplied by the CIA !! This killing of our children will be avenged!
— Zaid Hamid (@ZaidZamanHamid) December 16, 2014 











Click it and Unblock the Notifications