viral Video: উদ্বোধনে গিয়ে দাঁত দিয়েই ফিতে কাটতে শুরু করে দিলেন পাকমন্ত্রী! হাসির রোল দুনিয়া জুড়ে
viral Video: উদ্বোধনে গিয়ে দাঁত দিয়েই ফিতে কাটতে শুরু করে দিলেন পাকমন্ত্রী! হাসির রোল দুনিয়া জুড়ে
অনেক সময়ে কোনও দোকান, ক্লাব কিংবা এমন কিছুর উদ্বোধনের আগে রিবন কাটতে দেখা যায়! কিন্তু সেই রিবন কাঁচির মাধ্যমে কাটতে হয়! এটাই সংস্কৃতি। কিন্তু তা বলে দাঁত দিয়ে কাউকে রিবন কাটতে দেখেছেন কি? এটা নিশ্চিত যে সময় না নিয়েই বলবেন এটা আবার কী প্রশ্ন! কিন্তু এমনটাই যে ঘটেছে। কাঁচি কাজ না করাতে কিনা দাঁত দিয়ে ছিঁড়ে দিলেন উদ্বোধনের রিবন। তাও আবার কিনা এমন কাণ্ড ঘটালেন কিনা ইমরান খান সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী। তাঁর এহেন কীর্তিতে কার্যত অবাক বিশ্ব। অনেকে মজা করে বলছেন কিনা এটাই পাকিস্তানের সংস্কৃতি। পাক মন্ত্রীর কার্যত অসভ্যের মতো দাঁত দিয়ে রিবন ছেঁড়ার ভিডিও এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিভিন্ন দেশে তো বটেই, এমনকি পাকিস্তানের মাটিতেও মন্ত্রীকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

এবার আসা যাক ঘটনাতে! ওই মন্ত্রী পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের। প্রকাশিত খবর মোতাবেক, ফায়াজ উল হাসান চোহান পাঞ্জাব প্রদেশের কারামন্ত্রী। পাশাপাশি সেই প্রদেশে সরকারের মুখপাত্র হিসাবেও কাজ করে থাকেন তিনি। সম্প্রতি তাঁর কেন্দ্র রাউলপিন্ডিতে একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানের উদ্বোধনে গিয়েছিলেন ফায়াজ উল হাসান চোহান। আর সেখানে গিয়েই ঘটে যত বিপত্তি! দোকান উদ্বোধনের আগে লাল রঙের ফিতে কাঁটার কথা বলা হয়। কিন্তু কাঁচি দিয়ে কাটার চেষ্টা করা হলেও তিনি কিছুতেই সেই রিবণ কাটতে পারেননি। কার্যত ধৈর্য হারিয়েই সেই রিবন দাঁত দিয়ে কাটতে শুরু করে দেন ওই পাকমন্ত্রী। আর এরপরেই সঙ্গে সঙ্গে হাসির রোল শুরু হয়ে যায়। অনেকে মন্ত্রীর কান্ডকারখানা দেখে হাসিতে কার্যত লুঠোপুটি খেতে শুরু করে দেন। মন্ত্রীর এমন কাণ্ড আবার অনেকে ক্যামেরাতে বন্দি করতে ময়দানে নেমে পড়েন। অনেকে তুলে ফেলে সগে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্টও করে দিয়েছেন। আর তা দেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। প্রকাশিত খবর মোতাবেক, পাকিস্তানের একজন রিপোর্টার টুইটারে ২১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মন্ত্রীকে দাঁত দিয়ে ফিতে কাটতে দেখা যাচ্ছে। সেই ভিডিওটি এখনও পর্যন্ত ৪৭ হাজার ভিউ ছাড়িয়ে গিয়েছে। কয়েক হাজার শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
রইল ঘটনার ভিডিও-
اپنے حلقے میں دوکان کے افتتاح کا انوکھا انداز۔۔۔!!! قینچی کند اور خراب تھی۔۔!!! مالک دوکان کو شرمندگی سے بچانے کے لیے نیا عالمی ریکارڈ قائم کر دیا۔۔!!!@UsmanAKBuzdar pic.twitter.com/MRxedX0ZaB
— Fayaz ul Hassan Chohan (@Fayazchohanpti) September 2, 2021












Click it and Unblock the Notifications