ভারতে হামলার ছক কষছে পাক জঙ্গিরা: মার্কিন যুক্তরাষ্ট্র

ভারত ও আফগানিস্তানে হামলার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি।এমনই তথ্য জানাল মার্কিন যুক্তরাষ্ট্র।

ভারত ও আফগানিস্তানে হামলার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি।এমনই তথ্য জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। সেদেশের এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই তথ্য ফাঁস করেন ন্যাশনাল ইন্টালিজেন্সের ডিরেক্টর ড্যানিয়েল কোটস।

এছাড়াও পরমাণুঅস্ত্রে যে পাকিস্তান ক্রমাগত শান দিয়ে চলেছে তাও জানিয়েছেন ড্যানিয়েল কোটস। গোয়েন্দাসূত্রে খবর, ২০১৮ সালের মধ্যে গোটা আফগানিস্তানের আইন-শৃঙ্খলা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়বে।

ভারতে হামলার ছক কষছে পাক জঙ্গিরা: মার্কিন যুক্তরাষ্ট্র

উল্লেখ্য মার্কিন আক্রমণের নিশানায় ফের একবার পড়ে গেল পাকিস্তান। বস্তুত জঙ্গি শিবির সংক্রান্ত এই মার্কিন তথ্যে রীতিমত কপালে চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তানের। তাছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী জঙ্গি শিবিরগুলিকে কিছুতেই বাগে আনতে পারছে না পাকিস্তান। ফলে এরপর ভারতে পাক মদতপুষ্ঠ জঙ্গিদের হামলা হলে , তা দুদেশের সম্পর্কে অবনতি ডেকে আনবে বলেও মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুধু ভারত নয়, আমেরিকার আগে পাকিস্তানের জঙ্গি তোষণ নীতির কড়া সমালোচনা করে পাকিস্তানকে হুঁশিয়ারি দেয় ইরানও। ফলে জঙ্গি মদত ইস্যুতে ক্রমগাত কোণঠাসা পাকিস্তান, এবার কোনদিকে যায়, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+