লকডাউনের মধ্যে বাংলাদেশের বামন গরুকে ঘিরে আকর্ষণ, মালিকের চোখ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দিকে
করোনার সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে (banhladesh) লকডাউন চলছে। এরই মধ্যে দক্ষিণ পশ্চিম ঢাকায় (south west dhaka) একটি জায়গায় এরই মধ্যে মানুষ ভিড় করছেন প্রচুর সংখ্যায়। বামন গরু রানিকে (dwarf cow rani) দেখতে। সেই গরুর
করোনার সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে (banhladesh) লকডাউন চলছে। এরই মধ্যে দক্ষিণ পশ্চিম ঢাকায় (south west dhaka) একটি জায়গায় এরই মধ্যে মানুষ ভিড় করছেন প্রচুর সংখ্যায়। বামন গরু রানিকে (dwarf cow rani) দেখতে। সেই গরুর উচ্চতা ৫১ সেমি। স্থানীয় সংবাদ মাধ্যম আর টেলিভিশনে এই সংবাদ সম্প্রচারের পরে সেখানে ভিড় আরও বেড়েছে।

ঢাকার অদূরেই রয়েছে খামার
বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমে ৩০ কিমি দূরে রয়েছে খামার। সেখানেই বেশ কয়েকটি গরুর সঙ্গে এই গরুটির লালন-পান করা হচ্ছে। ৫১ সেমি উচ্চতা, চওড়ায় ৬৬ টি সেমি আর ২৬ কেজি ওজনের এই গরুটির স্বভাবের জন্য নাম রাখা হয়েছে রানি।
দেশে চলছে করোনা লকডাউন। কিন্তু তারই মধ্যে রিক্সায় করে বহু মানুষ পৌঁছে যাচ্ছেন রানিকে দেখতে। সেরকমই একজন রিনা বেগম। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এরকম জিনিস তিনি জীবনে দেখেননি। পাশের শহর থেকে তিনি চারিগ্রামে পৌঁছে গিয়েছিলেন রানিকে দেখতে।

ফার্ম মালিকের দাবি
সংবাদ মাধ্যমের কাছে শিকড় অ্যাগ্রো ফার্মের ম্যানেজার হাসান হাওলাদার দাবি করেছেন, এতদিন পর্যন্ত কেরলের মানিকম ছিল সব থেকে ছোট গরু। যার নাম রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায়। সেই কারণে তিনি রানিকে দেখতে যাওয়ার সবার সামনেই গরুটির মাপ করে দেখাচ্ছেন, যাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে যাওয়ার দাবি জোরাল হয়। ফার্মের ম্যানেজার জানিয়েছেন, গত কয়েকদিনে প্রায় ১৫ হাজারের বেশি মানুষ রানিকে দেখতে এসেছেন, আর সেলফি তুলেছেন। তবে লোককে দেখাতে দেখাতে তাঁরা পরিশ্রান্ত হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন তিনি।

উৎস ভূটান
ফার্মের ম্যানেজার জানিয়েছেন রানি হল ভূটানী গরু। বাংলাদেশে এই গরু মাংসের জন্য বিখ্যাত। তাঁর খামারে আরও যেসব এই প্রজাতির গরু রয়েছে তার রানির দ্বিগণ। সাড়ে তিন লক্ষ টাকায় কেনা রানির আর বাড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন পশু চিকিৎসকরা। তবে অনেকেরই পছন্দ হয়ে যাওয়া, এর দাম উঠেছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা।

এখনও পর্যন্ত সব থেকে বামন গরু মানিক্যম
কেরলের অক্ষয় এনভি হলেন মানিক্যম-এর মালিক। গরুটির উচ্চতা ৯০ সেমি। সেই গরুটিই এখন রয়েছে বামন গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
(ছবি সৌজন্য: ইউ টিউব)












Click it and Unblock the Notifications