চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোতে স্থান পেলেন না কোনও মহিলা, ২৫ বছরের ইতিহাসে প্রথম

চিনা কমিউনিস্ট পার্টির পলিব্যুরোতে নেই কোনও মহিলা, ২৫ বছরের ইতিহাসে প্রথমবার,

রবিবার চিনের নতুন পলিটব্যুরোর তালিকা প্রকাশ করা হয়েছে। ২৫ বছরের চিনা কমিউনিস্ট পার্টির ইতিহাসে এই প্রথমবার সেখানে কোনও মহিলা স্থান পাননি। এর আগে চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোতে একমাত্র মহিলা সদস্য সান চুনলান ছিলেন। তিনি অবসর নেওয়ার পর কমিউনিস্ট পার্টি কোনও মহিলা সদস্যকে পলিটব্যুরোর সদস্য হিসেবে নতুন করে নিয়োগ করেনি।

 চিনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোতে স্থান পেলেন না কোনও মহিলা, ২৫ বছরের ইতিহাসে প্রথম

সাত সদস্যের পলিটব্যুরোতে মূলত শি জিনপিংয়ের ঘনিষ্ঠরাই স্থান পেয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে। সাত সদস্যের পলিটব্যুরোতে একদিকে যেমন জায়গা করে নিয়েছেন শি জিনপিংয়ের দুই প্রাক্তন সহযোগী। অন্যদিকে রয়েছেন চার জন জিনপিং ঘনিষ্ঠ। আন্তর্জাতিক সংবাদমাধ্য তাদের প্রতিবেদনে জানিয়েছে, জিনপিং আনুগত্যের পুরস্কার হিসেবে পলিটব্যুরোতে তাঁর অনুগামীদের জায়গা করে দিয়েছেন। তবে ২৫ বছরে এই প্রথম চিনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোতে কোনও মহিলা সদস্য নেই।

পলিটব্যুরোর শুধু সদস্য নয়, চিনের প্রশাসনিক স্তরের শীর্ষপদে জিনপিং ঘনিষ্ঠরাই স্থান পাচ্ছেন বলে আন্তর্জাতিক মহল দাবি করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী বছর লি কেকিয়াং চিনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেবেন। পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন লি কিয়াং। তিনি বর্তমানে চিনের বাণিজ্য নগরী সংহাইয়ের প্রশাসনি পদের শীর্ষে রয়েছেন। তাঁর নির্দেশে সংহাইতে লম্বা কঠোর লকডাউন চলে। যদিও সংহাই সহ চিনের একাংশ কঠোর লকডাউনের জন্য লি কিয়াংকে অপছন্দ করেন। এই কঠোর লকডাউনের জেরে তাঁরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিলেন। কিন্তু চিনে নির্বাচন হয় না। কমিউনিষ্ট পার্টি প্রশাসনিক স্তরের আধিকারিকদের ঠিক করেন। লি কিয়াং জিনপিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির চীনা রাজনীতি বিশেষজ্ঞ আলফেদ উ মুলুয়ান বলেছেন, চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম অধিবেশন এটাই ইঙ্গিত করে শি জিনপিং তৃতীয় বারের জন্য দেশের প্রেসিডেন্ট হবেন। অন্যদিকে আন্তর্জাতিক মহলের তরফে জানানো হয়েছে. তৃতীয় বারের চিন শি জিনপিংয়ের চিনা প্রেসিডেন্ট হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। মার্চ মাসেই আনুষ্ঠানিকভাবে শি জিনপিংকে তৃতীয় বারের জন্য চিনা প্রেসিডেন্ট ঘোষণা করা হবে। চিনের আগের সংবিধান অনুযায়ী দুই বারের বেশি মেয়াদে কেউ চিনের প্রেসিডেন্ট হতে পারবেন না। ২০১৮ সালে সেই সংবিধান সংশোধন করা হয়।

চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেস অধিবেশন শনিবার শেষ হয়। রবিবার কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্যরা রুদ্ধার বৈঠক করেন। তারপরেই চিনের তৃতীয় বারের জন্য কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে শি জিনপিংকে ঘোষণা করা হয়। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শি জিনপিং বলেন, 'আমার ওপর আস্থা রাখার জন্য পার্টিকে অসংখ্য ধন্যবাদ। পার্টি ও চিনের জনগণ যেভাবে আমার ওপর আস্থা রেখেছেন, তার মান রাখার আমি সর্ব রকম ভাবে চেষ্টা করব। আমি আমার দায়িত্ব থেকে কখনও সরব না। তিনি বলেন, বিশ্বের চিনকে প্রয়োজন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+