শুকিয়ে যাচ্ছে ওপার বাংলা, ইউনূসকে 'ব্যর্থ' বলছে বাংলাদেশের অর্থমন্ত্রকই! ফাঁস হয়ে গেল 'প্রমাণ'

Bangladesh: শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ক্ষমতার মসনদে বসেন মহম্মদ ইউনূস। কিন্তু নতুন বাংলাদেশ গড়া তো দূর, শান্ত করতেই হিমশিম খেতে হচ্ছে। একাধিক ঘটনায় উত্তপ্ত পদ্মাপার। কট্টরপন্থী, মৌলবাদীদের দাপাদাপি বাড়ছে। একই সঙ্গে ডুবতে বসেছে ওপার বাংলার অর্থনীতি। সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া।

বাড়ছে ক্ষোভ। আর এমন বাংলাদেশের উপর থেকে হাত তুলে নিচ্ছেন বড় বড় বিনিয়োগকারীরাও। সে দেশের অর্থমন্ত্রকের রিপোর্টকে হাতিয়ার করে সে দেশে (Bangladesh) সংবাদমাধ্যম প্রথম আলো লিখছে, ব্যাপক ভাবে বিদেশি বিনিয়োগের পতন ঘটেছে।

Bangladesh

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের চেয়ে কমে চার ভাগের প্রায় এক ভাগে নেমেছে। শুধু তাই নয়, আগের বছরগুলিতে যে বিনিয়োগ বাংলাদেশে হয়েছে তা থেকে প্রায় ৭১ শতাংশ প্রায় কমে গিয়েছে বলে দাব সে দেশের সংবাদমাধ্যমের।

সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েকদিন আগে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট ইউনূসের হাতে তুলে দেয় অর্থমন্ত্রক। আর সেখানেই দেশের মাটিতে বিদেশি বিনিয়োগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রিপোর্ট বলছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে মাত্র ২১ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ কোটি ৪০ লাখ ডলার।

এখানেই শেষ নয়, বিদেশি বিনিয়োগ যে আসছে না তাও অর্থমন্ত্রকের রিপোর্টে তুলে ধরা হয়েছে। এই সংক্রান্ত একটা হিসাবও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে দেড় শ-কোটি ডলারে মতো বিদেশি বিনিয়োগ এসেছে। এর মধ্যে ইকুইটি বিনিয়োগ বা নতুন বিনিয়োগের পরিমাণ মাত্র ৬৬ কোটি ৮০ লাখ ডলার। কিন্তু চলতি বছর অর্থাৎ ইউনূসের আমলে যে সেই বিনিয়োগ একেবারে নীচে নেমে গিয়েছে তা প্রমাণ সহ কার্যত তুলে ধরেছে

সে দেশের প্রকাশিত খবর অনুযায়ী, প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর নতুন ও পুনর্বিনিয়োগ মিলে এসেছে প্রায় ১৫ কোটি ডলার। পরের প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এসেছে প্রায় সাত কোটি ডলারের কাছাকাছি। যা অনেকটাই কম বলেই দেখানো হচ্ছে। আর এই রিপোর্ট রীতিমত যে অন্তবর্তী সরকারের প্রধান ইউনূসের ব্যর্থতাকে তুলে ধরছে বলেই মত সে দেশের বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+