ম্যানহাটানে বিস্ফোরণে আহত ২৯, সন্ত্রাস যোগ নেই বলেই অনুমান

নিউ ইয়র্ক সিটি, ১৮ সেপ্টেম্বর : নিউ ইয়র্কের ম্যানহাটানে শনিবার রাতে একটি বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। তবে নিই ইয়র্ক পুলিশের অনুমান এই ঘটনায় কোনও সন্ত্রাস যোগ নেই। পুলিশের তরফে জানানো হয়েছে বিস্ফোরণটি কোনও বাড়ি বা অফিসের মধ্যে হয়নি, বরং রাস্তার মাঝখানে হয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশে। তবে আহতদের অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ম্যানহাটানে বিস্ফোরণে আহত ২৯, সন্ত্রাস যোগ নেই বলেই অনুমান

পুলিশ সূত্রের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণটি শনিবার রাত আটটা-সাড়ে আটটা নাগাদ হয়েছে। এলাকায় দমকল, পুলিশের তদন্তকারী দল ও ফরেন্সিক দল পৌছেছে। তবে তদন্তকারী অফিসার তদন্তের নিরিখে এখনও পর্যন্ত এই ঘটনার পিছনে জঙ্গি যোগ রয়েছে বলে কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

সন্ত্রাসযোগ না মিললেও এলপিজি গ্যাস ফেটেও যে এই বিস্ফোরণ হয়নি তা নিয়ে নিশ্চিতভাবে জানিয়েছে পুলিশের তদন্তকারী দল। তাদের মতে এই বিস্ফোরণটি পরিকল্পিত ছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এখনই প্রকাশ্যে এর চেয়ে বেশি কিছুই বলতে চাইছে না পুলিশও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+