করোনা–ওমিক্রনের চোখ রাঙানি, বিশ্বের কোন কোন দেশ বর্ষবরণের উৎসবে মেতেছে দেখে নিন
বিশ্বের কোন কোন দেশ বর্ষবরণের উৎসবে মেতেছে দেখে নিন
করোনা মহামারির মধ্যেই এই সপ্তাহে বছরের শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। গত বছরের মতো ২০২১ সালও কিছুটা নিরাশার মধ্যে দিয়ে গেলও ২০২২ সাল নিয়ে মানুষের আশা তুঙ্গে রয়েছে। নতুন বছরকে স্বাগত ও বর্ষবরণের উৎসব পালনের ওপর একাধিক দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০২১ সালে মহামারির পাশাপাশি কপ২৬ সামিটের মতো অনুষ্ঠানও হয়েছে, যেখানে প্রভাবশালী পরিবেশগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাওয়ার মতো ঘটনারও সাক্ষী থেকেছে বিশ্ব। এখন, বিশ্বের বেশ কয়েকটি দেশ ২০২১ সালকে বিদায় জানাতে এবং সামনের বছরে আরও ভালো কিছুর আশা নিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে।

ভারত
ওমিক্রন ভ্যারিয়েন্টে কেসের বাড়বাড়ন্ত দেখার পর একাধিক রাজ্যে বর্ষবরণের উৎসবের ওপর কড়া বিধি-নিষেধ অথবা সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি ৫০ শতাংশ আসন ক্ষমতা নিয়ে রেস্তোরাঁ, পানশালা চালানোর নির্দেশ, নৈশ কার্ফু ও বাধ্যতামূলক টিকাকরণ রয়েছে।

রিও ডি জেনিরো
এই শহরের মেয়র এদুয়ার্দো পেস বলেছেন, 'এই শহর খোলা রয়েছে। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বর্ষবরণের উৎসব পালন হবে।' এই শহরে করোনা ভাইরাসের সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা কম হওয়ারর পাশাপাই টিকাকরণের বৃদ্ধি বর্ষবরণের রাতে এখানে কোপাকাবানা বিচ উৎসব করার অনুমতির দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উৎসবে প্রায় ৩০ লক্ষ মানুষ অংশগ্রহণ করে, ব্যাপক ভিড় হয়। কোপাকাবানা ছাড়াও শহর জুড়ে আরও ন'টি জায়গায় আতশবাজি পোড়ানো হবে।

নিউ ইয়র্ক
এ বছর নিউইয়র্কের সবচেয়ে ব্যস্ততম এলাকা টাইমস স্কোয়ারে বর্ষবরণের রাতে জনপ্রিয় বল ড্রপের ইভেন্ট হবে বলে জানিয়েছেন মেয়র বিল ডে ব্লাসিও। গত বছর শুধুমাত্র ফ্রন্টলাইন কর্মী ও তাঁদের পরিবারকে ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে শুক্রবার টাইমস স্কোয়ারে সকলে একত্রিত হয়ে বর্ষবরণের এই বল ড্রপ ইভেন্ট দেখতে পারবে।

সিওল
ঐতিহ্যগতভাবে, মধ্যরাতে জোসেন রাজবংশের ২০ টন ব্রোঞ্জের ঘণ্টা বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। তবে এই বছর কর্তৃপক্ষ ঠিক করেছে থ্রিডি অবতারে কমেডি শো, গান শোনা, সেলফি তোলা সহ আরও অনেক মজাদার ইভেন্ট হবে। তবে বসিংগাক প্যাভেলিয়নে বর্ষবরণের এই উৎসবে কেবলমাত্র দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিকই আসতে পারবেন বলে জানা গিয়েছে।

সিডনি
বর্ষবরণের উৎসবের জন্য জনপ্রিয় সিডনি। এখানে ব্লুজ পয়েন্ট রিজার্ভ, গিবা পার্ক পিরমন, ল্যাভেন্ডর বে এবং অবজারভেটরি হিলে বিনামূল্যে মানুষকে ৬ টনের আতজবাজি পোড়ানো দেখানো হয়, যা রাত ৯টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে। এই শহরে কোভিড সংক্রমণ সত্ত্বেও বর্ষবরণের উৎসব চালু থাকবে।

লন্ডন
লন্ডনের বার্ষিক আতশবাজি প্রদর্শন এ বছরের মতো বাতিল করা হয়েছে, যদিও ব্যক্তিগত পার্টি এবং হোস্ট করা ইভেন্টগুলির জন্য অনুমোদন পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications