ব্রিটেনে নতুন প্রজাতির কোভিড দ্রুত ছড়াচ্ছে, বিমান–ট্রেন পরিষেবা বন্ধ করল ইতালি–ফ্রান্স

ব্রিটেনে নতুন প্রজাতির কোভিড দ্রুত ছড়াচ্ছে

নতুন প্রজাতির করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য ইউরোপের দেশ ও কানাডা ব্রিটেন সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দক্ষিণ ইংল্যান্ডে ছড়িয়ে পড়া এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ করা হয় রবিবার থেকে।

ব্রিটেনে শনিবার থেকে লকডাউন

ব্রিটেনে শনিবার থেকে লকডাউন

করোনা ভাইরাসের নতুন এই প্রজাতি ভাবিয়ে তুলেছে ব্রিটেন সরকারকে, যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বড়দিনের কেনাকাটা ও জন সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করার ঘোষণার পরই ব্রিটেন সফর থেকে বিরত থাকতে বলা হয় ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড ও বুলগেরিয়াকে। লক্ষাধিক বাসিন্দাকে বড়দিনের আনন্দ থেকে নিরাশ করে জনসন দ্রুত এই এলাকাগুলিকে কড়া নতুন টায়ার ৪ নিষেধাজ্ঞার আওতায় ফেলে দিয়েছে। ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করে দিয়েছে একাধিক দেশ। শনিবার লকডাউন জারি করেছে প্রশাসন।

ফ্রান্সের নিষেধাজ্ঞা

ফ্রান্সের নিষেধাজ্ঞা

ফ্রান্স ব্রিটেন সফরের সব ধরনের মাধ্যম রবিবার মধ্যরাত থেকে দু'‌দিনের জন্য বন্ধ করে দিয়েছে, এমনকী ইংলিশ চ্যানেলের অধীনে বা ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে ডোভার বন্দর থেকে সুড়ঙ্গ দিয়ে মালবাহী ট্রাকের যাতায়াতও বন্ধ থাকবে। ফ্রান্স সরকারের আধিকারিকরা জানিয়েছেন যে এই অচলাবস্থা তাঁদের কিছুটা ভাবার সময় দেবে কীভাবে এই নতুন হুমকির বিরুদ্ধে তাঁরা রুখে দাঁড়াবে, এই সুড়ঙ্গ দিয়ে দিনে প্রায় হাজার হাজার ট্রাক যায়, তাই এটি বন্ধ রাখা প্রয়োজন ছিল। ডোভার বন্দরের পক্ষ থেকে টুইট করে রবিবার রাতে জানানো হয় যে ব্রিটেনে যাওয়া সমস্ত ফেরি পরিষেবা সীমান্তে নিষেধাজ্ঞা থাকার কারণে বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী নোটিস না আসা পর্যন্ত তা চালু করা যাবে না। ইউরোস্টার যাত্রীবাহী ট্রেন, যা লন্ডন থেকে প্যারিস, ব্রুসেল থেকে আর্মস্টাডামে যায় তাও বন্ধ রাখা হয়েছে।

জার্মানি বাতিল করল সব ট্রেন–বিমান

জার্মানি বাতিল করল সব ট্রেন–বিমান

জার্মানির পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্রিটেন থেকে আসা সব বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, রবিবার মধ্যরাতের পর থেকে আর ওই বিমানগুলি জার্মানির মাটিতে অবতরণ করতে পারবে না। একমাত্র কার্গো বিমানে ছাড় রয়েছে। যদিও এটা তখনই বলেনি যে কতদিনের জন্য এই পরিষেবা বন্ধ রাখা হবে। বেলজিয়ানের প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডে ক্রু জানিয়েছেন যে তিনি মাঝরাত থেকে ২৪ ঘণ্টার জন্য বমান পরিষেবা বন্দ রাখার নোটিশ জারি করেছেন। নতুন এই প্রজাতির ভাইরাসকে নিয়ে বহু প্রশ্ন রয়েছে, তিনি আশা করছেন মঙ্গলবারের মধ্যে সবকিছু স্পষ্ট হয়ে যাবে।

 কানাডার আগাম সতর্কতা

কানাডার আগাম সতর্কতা

কানাডার পক্ষ থেকে রবিবার রাতে নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোএক বিবৃতিতে জানান যে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করা হল রবিবার মধ্যরাত থেকে। ব্রিটেন থেকে আসা সব বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। এর সঙ্গে তিনি এও জানিয়েছেন যে রবরার যাঁরা ঘুরতে গিয়েছিলেন তাঁরা যেন দ্বিতীয়বার স্ক্রিনিং করিয়ে নেন এবং অন্যান্য স্বাস্থ্য সচেতনতা মেনে চলেন। সঙ্কট কমিটি সোমবারই এ নিয়ে বৈঠকে বসবে।

কোবরা কমিটির সঙ্গে বৈঠক বরিস জনসনের

কোবরা কমিটির সঙ্গে বৈঠক বরিস জনসনের

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বরিস জনসন সোমবার অন্যান্য দেশের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্কট কমিটি, কোবরার আলোচনায় যোগ দেবেন। এই ভাইরাস এমন এক সময় এসেছে যখন ব্রিটেনে অর্থনীতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যেটি ইইউর অর্থনৈতিক কাঠামো ৩১1 ডিসেম্বরের কম সময়ের আগে এবং নতুন ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য সম্পর্কের বিষয়ে আলোচনার পরেও এখনও অচলাবস্থায় রয়েছে।

 ৭০ শতাংশ বেশি ক্ষতিকর

৭০ শতাংশ বেশি ক্ষতিকর

জনসন শনিবার জানিয়েছিলেন যে ভাইরাসের অন্য ধারার তুলনায় এই প্রজাতি ৭০ শতাংশ বেশি ক্ষতিকর। আর তাতে ৬০ শতাংশ সংক্রমণ বেড়েছে লন্ডনে। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘খুব দ্রুত হারে সংক্রমণ বাড়ছে। এর আগে সংক্রমণ বৃদ্ধির যে হার ছিল তার থেকে অনেক বেশি। পর্যবেক্ষণ করে যেতে হবে আমাদের। বড়দিনের আগেই লন্ডন, এবং দক্ষিনপূর্ব ইংল্যান্ডে ভ্রমণ বা পর্যটনের ক্ষেত্রে নতুন করে বিধিনিষেধ জারি করা হতে পারে।'‌ ইতিমধ্যেই লকডাউন জারি করেছে প্রশাসন। প্রসঙ্গত, ব্রিটেনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫০৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৭৭ হাজার ১৬৭-তে ৷ মৃত্যুর সংখ্যা ৪৮৯। মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৬৬ হাজার ৫৪১৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+