গদি বাঁচাতে বিভেদের রাজনীতিতে মেতেছেন ওলি, নতুন খেলা চলছে নেপালের কমিউনিস্ট পার্টিতে

গদি বাঁচাতে বিভেদের রাজনীতিতে মেতেছেন ওলি, নতুন খেলা চলছে নেপালের কমিউনিস্ট পার্টিতে

চরম রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে দেশে। ক্ষমতালোভী ওলি কিছুতেই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে নারাজ। অথচ এই নিয়ে দলের অন্দরেই চরম বিদ্রোহ শুরু হয়েছে। ওলির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন একাধিক কমিউনিস্ট নেতা। গদি বাঁচাতে এবার নতুন পথ ধরেছেন ওলি। বিক্ষুব্ধদের মধ্যেই বিভেদ তৈরি করার রাজনীতি শুরু করে দিয়েছেন।

ওলির পদত্যাগের দাবি

ওলির পদত্যাগের দাবি

নেপালের প্রধানমন্ত্রী হওার পর থেকেই তাঁর একাধিক কাজ নিয়ে আপত্তি জানিয়েছে দল। নেপাল কমিউনিস্ট পার্টির অন্দরেই ওলিকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল। বিশেষ করে ভারতের সম্পর্কে ওলির আচরণ এবং নীতি মেনে নিতে পারছিল না দলের একাংশ এই নিয়ে চরম অস্থিরতা তৈরি হয়। সম্প্রতি সেই বিক্ষোভ আরও জোড়াল হয়েছে।

বিভেদের রাজনীতি

বিভেদের রাজনীতি

ওলিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলা হলেও তিনি রাজি নন। জোর করে ক্ষমতা দখলে রাখতে চান। য়ার জন্য সবরকম পন্থা নিতে প্রস্তুত তিনি। গত কয়েকদিন ধরে ওলি তাঁর উপর বিক্ষুব্ধ নেতাদের মধ্যেই বিভেদ তৈরি করতে শুরু করে দিয়েছেন। তাই নেপাল কমিউনিস্ট পার্টির দুই লবি দাহাল এবং মাধব নেপালের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওলি। দুই নেতা দুর্বল হয়ে পড়লে স্বাভাবিক ভাবেই ওলির পদত্যাগের প্রসঙ্গ আর উঠবে না।

জরুরি অবস্থা জারির চেষ্টা

জরুরি অবস্থা জারির চেষ্টা

এর আগে ওলি জরুরি অবস্থা জারি করে নিজের গদি বাঁচানোর চেষ্টা চালাচ্ছিলেন। করোনা সংক্রমণ করে হাতিহায় করে সেনা নামিয়ে দেশে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে চাইছেন তিনি। তাই নিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনও করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি সেই দাবি খারিজ করে দিয়ে জানান আগে দলের সঙ্গে মতবিরোধ মেটানোর দিকে মন দিন ওলি।

ওলির ভারত বিরোধিতা

ওলির ভারত বিরোধিতা

ক্ষমতায় আসার পর থেকেই ভারতের প্রতি বিদ্বেষী মনোভাব নিয়েই কাজ করেছে ওলি। এপ্রিম মে মাসে নেপাল সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে ভারতের বিরুদ্ধে আস্ফালন শুরু করেন ওলি। মানচিত্র বদল করে ভারতের কালাপাণিকে নেপালের অংশ বলে দাবি করেন িতনি। তাতেও শেষ হয়নি বিহারে নেপাল সীমান্তে হঠাৎ করে গুলি চালায় নেপাল সেনা। তাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। কিন্তু তারপরেও ভারত কোনও মোক্ষম জবাব এখনও নেপালকে দেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+